আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ-কে আজীবন সম্মাননা প্রদান

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ-কে আজীবন সম্মাননা প্রদান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি ও চ্যানেল আইয়ের ব্যাবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর কাছ থেকে বাংলাদেশে বিতর্ক শিল্পের প্রসারে বিশেষ

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পথিকৃত ও বিতর্ক শিল্পকে জনপ্রিয় করার অন্যতম পুরধা ব্যক্তি হিসেবে বিশেষ অবধানের জন্য ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ তাকে আজীবন সম্মাননা প্রদান করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ এর হাতে এই আজীবন সম্মাননা পদক তুলে দেন। আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চ্যানেল আই -এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জে. এস এম মতিউর রহমান, ইউএনডিপির পরিচালক প্রফেসর ড. সেলিম জাহান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এ.কে.এম শোয়েব। দুই দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫‘শ বিতার্কিক অংশগ্রহণ করছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বিভিন্ন গণমাধ্যমসহ সারাদেশে দীর্ঘদিন থেকে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা করে আসছেন। বিশেষ করে তাঁর সঞ্চালনা ও পরিচালনায় স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের অংগ্রহণে ছায়া সংসদের আদলে নির্বাচনী বিতর্ক, ক্যাম্পাস পার্লামেন্ট, ইয়থ পার্লামেন্ট ও পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা জনমত গঠনে নতুন চিন্তার পথ তৈরি করেছে। সুবিধা বঞ্চিত বেসরকারি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্কবিকাশ’-এরও প্রধান আয়োজক হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি রম্য বিতর্ক, বারোয়ারী বিতর্ক, ভাষা দিবস বিতর্ক, বিজয় দিবস বিতর্ক, স্বাধীনতা দিবস বিতর্ক, জাতিসংঘ মডেল বিতর্ক, মাদক বিরোধী বিতর্ক, জঙ্গিবিরোধী বিতর্ক, অভিবাসন দিবস বিতর্ক, কন্যাশিশু দিবস বিতর্ক, আয়কর দিবস বিতর্কসহ বিভিন্ন বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনে করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। উল্লেখ্য যে, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম জাতীয় বিতর্ক উৎসব, নাফিয়া গাজী স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা, সার্ক ডিবেট, পাহাড়ী বিতর্ক উৎসবসহ বিভিন্ন আয়োজনের চমৎকার নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও সংসদীয় ধারায় ইংরেজী বিতর্ক প্রতিযোগিতার পরিকল্পনাকারী ও নির্দেশক হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই। আগামী ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তাই বাংলাদেশের এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিতর্ক উৎসবে আজীবন সম্মাননা পাওয়া ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কে উদ্দেশ্য করে তিনি বলেন পাঠ্যপুস্তকে বিতর্ককে অন্তর্ভূক্ত করার আপনাদের এই প্রচেষ্টার সাথে আমি এবং আমরা একযোগে কাজ করব। বিতর্ক চর্চাকে জনপ্রিয় করে সারাদেশে ছড়িয়ে দেবার জন্য তিনি হাসান আহমেদ চৌধুরী কিরণ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইতিপূর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকি, সিনিয়র সাংবাদিক মাহফুজ আনাম, অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর -কে এই আজীবন সম্মাননা প্রদান করা হয়।

দুই দিনব্যাপী এই জাতীয় বিতর্ক উৎসবে বিভিন্ন কর্মশালা, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয়, প¯œ্যানচ্যাট, জাতিসংঘ ফরমেটের মডেল ডিবেট, রম্যবিতর্ক, বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনীসহ থাকছে নানা আয়োজন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত