আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

গুলশানে সিনিয়র নেতাদের বৈঠক : খালেদা জিয়াকে ডিভিশন দিতে হবে

গুলশানে সিনিয়র নেতাদের বৈঠক : খালেদা জিয়াকে ডিভিশন দিতে হবে

বেগম খালেদা জিয়াকে পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের একাকী একটি ‘সলিটরি কনফাইনমেন্টে’ রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তাকে ডিভিশন প্রদানের দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় তার কিছু হলে এর দায়ভার সরকারকে বহন করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে দলটি।

আজ শনিবার রাতে সিনিয়র নেতাদের বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিনিয়র নেতাদের এই বৈঠক হয়।

তিনি বলেন, পাঁচজন সিনিয়র আইনজীবী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। আপনারা শুনে বিস্মিত হবেন, তাকে সম্পূর্ণ সলিটারি কনফেইনমেন্টে রাখা হয়েছে। এভানডেন্ট যে কেন্দ্রীয় কারাগার ছিলো যেটাতে এখন কেউ বাস করে না, যার ঘর-বাড়িগুলো পড়ে যাচ্ছে, স্যাঁত স্যাঁতে হয়ে গেছে। সেই কারাগারে তাকে সম্পূর্ণ একা একজন প্রিজনার হিসেবে রাখা হয়েছে। শুনলে আপনারা বিস্মিত হবেন, ব্যথিত হবে সারা জাতি যে, তাকে (খালেদা জিয়া) কোনো ডিভিশন পর্যন্ত দেয়া হয়নি। আমরা অবিলম্বে তাকে ডিভিশন দিয়ে তার প্রাপ্য মর্যাদা ও সব সুযোগ সুবিধা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সাবেক এই মন্ত্রী বলেন, জেল কোডের মধ্যে খুব পরিস্কার করে বলা আছে, সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক বিরোধী দলের নেত্রী তারা সাথে সাথে ডিভিশন পাবেন। এটার জন্য কোনো অনুমতির দরকার নেই, আদালতের দরকার নেই। জেল কোডে বলা আছে তিনি ডিভিশন পাবেন। অথচ বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। অবিলম্বে ডিভিশন দিন। অন্যায় সরকারকে দায়ী থাকতে হবে জেল কোডকে ভঙ্গ করার জন্য।

তিনি বলেন, তার চিকিৎসার কোনো ব্যবস্থা তারা ওইভাবে এখন পর্য়ন্ত করেনি। তিনি ৭৩ বছরের একজন বয়স্ক মানুষ তার যে সার্বক্ষণিক পরিচারিকা যেটা জেল কোডের মধ্যে রয়েছে সেই পরিচারিকাকেও তার সাথে থাকতে দেয়া হয়নি। এ বিষয়গুলো সম্পূর্ণ অমানবিক।

মির্জা ফখরুল জানান, বৈঠকে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকে মোবাইলে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনানো হয়।

মহাসচিব বলেন, দলের একটিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব টেলিফোনে মাধ্যমে তার বক্তব্য জানিয়েছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য আহবান জানিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার। একই সাথে তিনি দেশে একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশ গ্রহনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যও আহবান জানিয়েছেন।

ফখরুল জানান, সভায় খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার নিন্দা এবং স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সারাদেশে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবির সিদ্ধান্ত হয়।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। বেশির ভাগ বক্তার কাছে থেকে যে বিষয়টা এসেছে তা হলো দল এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন তা দলকে অনুপ্রাণিত করবে। বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজার দেয়ার জন্য দেশবাসী ধিক্কার দিয়েছে, তারা প্রতিবাদ জানিয়েছে। আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই।

নানা প্রতিকুলতা মধ্যে নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জন্য নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আইনজীবীদের মাধ্যমে দেশনেত্রী কোনো বক্তব্য বা বার্তা দেননি। আইনজীবীরা আইনগত ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার কারাগারে যাওয়ার পর দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুগ্ম মহাসচিবদের এটি প্রথম বৈঠক।
এতে দলীয় প্রধানদের মুক্তিতে ‘আইনগত পদক্ষেপ’ এবং ‘শান্তিপূর্ণ আন্দোলন’ এর কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে সভাপতির আসনটি খালি রাখা হয়। সভাপতির আসনে এক পাশে বসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপর পাশে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো ছিলেন ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, হাফিজউদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মীর নাসির, খন্দকার মাহবুব হোসেন, রুহুল আলম চৌধুরী, মাহমুদুল হাসান, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের মধ্যে সাবিহউদ্দিন আহমেদ, আবুল খায়ের ভুঁইয়া, গাজী মাজহারুল আনোয়ার, আনহ আখতার হোসেইন, জয়নুল আবদিন ফারুক, কামরুল ইসলাম, এম এ কাইয়ুম, সুজাউদ্দিন, আবদুর রশিদ, শাহিদা রফিক, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, এনামুল হক চৌধুরী, সুকোমল বড়ুয়া, শাহজাহান মিঞা, বিজন কান্তি সরকার, তৈমুর আলম খন্দকার, আবদুস সালাম, মোহাম্মদ শাহজাদা মিয়া, আমিনুল হক। মামুন আহমেদ, আবদুল হালিম ডোনার, আবদুল হাই শিকদার উপস্থিত ছিলেন।

এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হারুনুর রশীদ এবং বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বৈঠকে ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত