আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সরকারি কর্মকর্তা আটক

শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সরকারি কর্মকর্তা আটক

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দিয়ে পুলিশের হাতে আটক হলেন এক সরকারি কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার এই সরকারি কর্মকর্তাকে ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে আটক করা হয়।

মো. মোবারক করিম নামের ওই ব্যক্তি আখাউড়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসাইন বলেন, ‘‘ওই কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী সাপের চেয়েও বিপজ্জনক’ মন্তব্য করেছেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। এ বিষয়ে তদন্তের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে মামলা বা আটকের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিরূপ মন্তব্য করার অভিযোগে ভারতের জনপ্রিয় একটি কমেডি শো মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। নাটোরের সিংড়া উপজেলার থানায় তথ্যপ্রযুক্তি আইনে এই মামলাটি করেছিলেন স্থানীয় একজন যুবলীগ নেতা।

গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সফরে গিয়েছিলেন। সে সময় তিনি সমুদ্র সৈকতে খালি পায়ে হেঁটেছিলেন। এ নিয়ে রনি লিখেছিলেন, ‘তিনি পা ভেজালেন, ইনি গা ভেজালেন।’

এ ছাড়াও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিলেন সাতক্ষীরার তালা উপজেলার ছাত্রলীগ নেতা নরত্তম দাস।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত