আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সমালোচনার মুখে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

সমালোচনার মুখে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

এসএসএসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ প্রত্যাহার করে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন নির্দেশনায় ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে বলেছে সংস্থাটি।

সোমবার সকালে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিএবি সূত্রে জানা যায়, সোমবার সকালে বিটিআরসি থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখার নির্দেশনা আইএসপিএবি-কে জানানো হয়।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। তাই প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে থেকে মোট আড়াই ঘণ্টা করে আগামী ১০ দিন নির্দিষ্ট সময়ে ইন্টারনেটের গতি কম রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ওই সিদ্ধান্ত অনুযায়ী ১২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারনেটের গতি কম থাকার ছিল। সরকারের গতকালের এ সিদ্ধান্তে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিরুপ মন্তব্য করেন। এমতাবস্থায় একদিন পরই ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত থেকে সরে এল সরকার।

গতকাল রোববার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত (৩০ মিনিট) সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিদের্শনা অনুযায়ী ওই ৩০ মিনিট ইন্টারনেট সংযোগে ব্যান্ডউইথ কমিয়ে দিয়েছিল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

এর আগে, ২০১৫ সালের ১৮ নভেম্বর দেড় ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হয় দেশে। পরে ইন্টারনেট চালু হলেও ২২ দিন কয়েকটি অ্যাপ বন্ধ রাখা হয়েছিল।

সাম্প্রতিককালে বাংলাদেশের দৈনিক ইন্টারনেট ব্যবহার ৪০০ জিবিপিএস ছাড়িয়ে গেছে। ৪০০ জিবিপিএসের মধ্যে ১২০ জিবিপিএস নেয়া হয় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড(বিএসসিসিএল) থেকে এবং ১৮০ জিবিপিএস নেয়া হয় ভারতের আইটিসি অপারেটরদের মাধ্যমে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত