আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ফারমার্স ব্যাংকের অনিয়মে সম্পৃক্তা অস্বীকার করলেন মখা

ফারমার্স ব্যাংকের অনিয়মে সম্পৃক্তা অস্বীকার করলেন মখা

ফারমার্স ব্যাংকের অনিয়মের সাথে নিজের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেন ব্যাংকটির সাবেক চেয়ার‌্যমান সরকারী হিসাব সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীর।

ফারমার্স ব্যাংকের অনিয়ম নিয়ে তাকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তিনটি পত্রিকা আমাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য তথ্য প্রকাশ করেছে। তবে তিনি কোনো পত্রিকার নাম উল্লেখ করেননি।

আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সরকার দলের এই সংসদ সদস্য মহিউদ্দীন খান আলমগীর প্রকাশিত খবরের সমালোচনা করে তিনি একথা বলেন।

তিনি বাংলাদেশ ব্যাংক অর্ডারের ৭৮ অনুচ্ছেদ উল্লেখ করে ওই অর্ডারটি বাংলাদেশ ব্যাংক যেন মেনে চলে, সেজন্য স্পিকারকে অনুশাসন দেয়ার অনুরোধ করেন।

মহিউদ্দীন খান আলমগীর বলেন, পত্রিকাগুলো বলেছে, ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে ঋণ বিতরণের আগে কমিশন নিয়েছি। আমার ৭৭ বছর বয়সে কখনও এত বড় অসত্য কথার সম্মুখীন হইনি। আমি শিল্প ব্যাংকের ব্যবস্থাপনায় ছিলাম, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। শিল্পঋণ সংস্থার সভাপতি ছিলাম। আমার কাজ সম্পর্কে এ ধরনের কোনো উদাহরণ কেউ দিতে পারেননি।

একটি পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আমি চেয়ারম্যান থাকতে ব্যাংক অনুমোদনবিহীন বিল দিয়েছে। কোনো অনুমোদনবহির্ভুত ঋণ ফারমার্স ব্যাংকে আমরা প্রক্রিয়াজাত করিনি। বাংলাদেশ ব্যাংকের একজন পর্যবেক্ষক দুই বছর ধরে ছিলেন। তিনি এটা অবলোকন করেছেন। এ ধরনের অনুমানভিত্তিক প্রতিবেদন আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা রাখার প্রতিকূল। একই প্রতিবেদনে বলা হয়েছে, ফারমার্স ব্যাংক অনুমোদিত ঋণের চেয়ে বেশি অনুমোদন-বহির্ভূত ঋণ দিয়েছে। এই অভিযোগও অস্বীকার করছি। ঋণ দেয়ার কর্তব্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তারা অনুমোদনের বাইরে কোনো ঋণ দিয়ে থাকলে তার দায়িত্ব তাদের। আমার জানা মতে, যতদিন চেয়ারম্যান ছিলাম এ ধরনের ঘটনা ঘটেনি।

মহিউদ্দিন খান আলমগীর বলেন, আমি এই অভিযোগের বিপরীতে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত আমার ব্যাংক হিসাবের পুরো অংশ নিয়ে এসেছি। এই অংশে কোথাও কেউ প্রমাণ করতে পারবেন না যে, কোনো ঋণ গ্রহীতার কাছ থেকে আমার এখানে কোনো অর্থ ঢুকেছে। এ প্রসঙ্গে বলা প্রয়োজন, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী আমি ১৭ জুলাই ১৩ কেটি টাকা গ্রহাকের হিসাব থেকে আমার হিসাবে নিয়ে এসেছি। আমি এ হিসাবটি উপস্থাপন করতে চাই। এখানে ১৭ জুলাই থেকে পরবর্তী সাত বা ১০ দিনের হিসাব আছে।

ফারমার্স ব্যাংকে নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে ব্যাংকটির এই সাবেক চেয়ারম্যান বলেন, পত্রিকাগুলো বলেছে- কর্মচারী নিয়োগ যথাবিধি হয়নি। নিশ্চয়তা দিতে চাই, সব ক্ষেত্রে যথাযোগ্য কর্মকর্তা নিয়োগ দেয়ার চেষ্টা করেছি এবং করতে সমর্থ হয়েছি। ফারমার্স ব্যাংক যত বেসরকারি ব্যাংক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের নিয়োগ দিয়েছে। এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত