আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দুই শতাধিক মামলায় অর্ধ লক্ষাধিক আসামি, গ্রেফতার ৬০০০

দুই শতাধিক মামলায় অর্ধ লক্ষাধিক আসামি, গ্রেফতার ৬০০০

নতুন নতুন মামলা, নতুন নতুন গ্রেফতার। বিপর্যস্ত হয়ে পড়েছেন ২০ দলীয় জোটের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে সারা দেশে দুই শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় কমপক্ষে ৫০ হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত জোটের প্রায় ছয় হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। নতুন যে মামলাগুলো হচ্ছে তার অধিকাংশেরই বাদি হচ্ছে পুলিশ।

গত ৩০ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্টের সামনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সেখানে পুলিশ ভ্যান থেকে তিন বিএনপি কর্মীকে মুক্ত করে নেন দলীয় নেতাকর্মীরা। ওই দিন থেকেই শুরু হয় গ্রেফতার অভিযান যা এখনো অব্যাহত রয়েছে। শুধু বিএনপি নেতাকর্মীই নয়, ২০ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতাকর্মীও গ্রেফতার হচ্ছেন। ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করা হয়।

এই রায়কে ঘিরে বিএনপিসহ জোটের পক্ষ থেকে সারা দেশে লাগাতার কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে ঘিরে প্রতিদিনই দেশের কোথাও-না-কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সঙ্ঘাত হচ্ছে। এসব ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই বিভিন্ন থানায় মামলা হচ্ছে। এসব মামলার আসামি গ্রেফতারের নামে পুলিশ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।

নারায়ণগঞ্জের এক নেতা জানিয়েছেন, ওই জেলায় ১১টি মামলা হয়েছে নতুন করে। নেতাকর্মীদের গ্রেফতারের পর নির্যাতন ও রিমান্ডে নেয়ার ভয় দেখিয়ে কোথাও কোথাও কিছু পুলিশ বাণিজ্য শুরু করেছে বলেও অভিযোগ মিলেছে। ১০ ফেব্রুয়ারি সকালে সোনারগাঁও থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে গ্রেফতার করে পুলিশ। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি ও আইনজীবী নেতা সাখাওয়াত হোসেন খানসহ বেশ কয়েকজন গ্রেফতাার হয়ে কারাবন্দী আছেন। জেলার ছয়টি থানায় নাশকতা ও পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে ১১টি মামলা করেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এর মধ্যে রূপগঞ্জে এসআই সাব্বির বাদি হয়ে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে মামলা করে। সোনারগাঁও থানার দুটি মামলার বাদি এসআই মজিবুর রহমান ও এএসআই এনামুল হক। এসআই মজিবুরের মামলায় ৮৯ জন এবং এএসআই এনামুল হকের মামলায় আসামি ৯৪ জন। দুটি মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বাদি হয়ে বিএনপি সমর্থিত দুই কাউন্সিলরসহ ১০ জনের নাম উল্লে করে অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করে। বন্দর থানার দুটি মামলার মধ্যে একটি মামলার বাদি এসআই সালাউদ্দিন। তিনি বিএনপির ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। অপর মামলাটি করেন বন্দর ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক অজয় পাল। তিনি বাদি হয়ে বিএনপি সমর্থিত নাসিকের ছয় কাউন্সিলরসহ বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) এস এম জয়নাল আবেদীন বাদি হয়ে ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন।

আড়াইহাজার থানার এসআই আরিফ বাদি হয়ে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ফতুল্লা মডেল থানায় দায়ের হওয়া দুুটি মামলার বাদি এসআই শাফিউল আলম ও এসআই কাজী এনামুল হক। এর মধ্যে এসআই শাফিউল আলম মহানগর যুবদলের আহ্বায়ক ও নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে প্রধান আসামি করে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। তা ছাড়া এসআই কাজী এনামুল হক ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

১০ জানুয়ারি বিকেলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রূপগঞ্জ থানায় এএসআই সেলিম মিয়া বাদি হয়ে বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করে। একই দিন রাতে সোনারগাঁও থানার এসআই আবুল হাসান বাদি হয়ে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে প্রধান আসামি করে ৫৮ জনের নাম উল্লেখ ও আরো ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে।

এভাবেই দেশজুড়ে একের পর এক মামলা হচ্ছে। নিত্যনতুন মামলায় দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। বিএনপি সূত্র বলেছে, সারা দেশে নতুন করে দুই শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় আসামি হচ্ছে অন্তত ৫০ হাজার। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো। বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন মেজবাহ গতরাতে নয়া দিগন্তকে বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে মাঠপর্যায়ের নেতাকর্মীরাও দিশেহারা হয়ে পড়েছেন। পুলিশি হয়রানি থেকে বাঁচতে তারা পালিয়ে বেড়াচ্ছেন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত