আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

প্যারাডাইস পেপারসে বাংলাদেশি মুসাসহ আরও রাঘব বোয়াল

প্যারাডাইস পেপারসে বাংলাদেশি মুসাসহ আরও রাঘব বোয়াল

দুই বছর আগে কয়েক মিলিয়ন গোপন নথি ফাঁস করে হৈ চৈ ফেলে দিয়েছিল পানামা পেপার্স। এরপর বিশ্বব্যাপী রাঘব বোয়ালদের থলের বেড়াল ধরতে পরিচিতি পায় প্যারাডাইস পেপারস। এই পেপারসে এবার যুক্ত হয়েছে বিশ্বের আরও ক্ষমতাধর ব্যক্তিদের নাম। যেখানে বাংলাদেশের ধনকুবের মুসা বিন শমসেরসহ কয়েকজন রাঘব বোয়ালের নামও যুক্ত হয়েছে।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বব্যাপী ৮৫ হাজারেরও বেশি কোম্পানি এবং এক লাখ ১০ হাজারের বেশি কর্মকর্তার নাম যুক্ত হয়।

আইসিআইজের তথ্য অনুযায়ী, নতুন তালিকায় বাংলাদেশের ধনকুবের মুসা বিন শমসেরসহ অন্তত ২০ জনের নাম রয়েছে।

নতুন এই ডাটা এসেছে কুক আইল্যান্ডস, কমনওয়েলথভুক্ত সামোয়া ও ইউরোপের দেশ মাল্টা থেকে। তবে বাংলাদেশিদের অধিকাংশ নাম এসেছে মাল্টা রেজিস্ট্রি থেকে।

আইসিআইজের তালিকায় যেসব নাম এসেছে তার মধ্যে রয়েছে- জুলফিকার আহমেদ, মোহাম্মদ এ মালেক, শাহনাজ হুদা রাজ্জাক, ইমরান রহমান, মোহাম্মদ এ আউয়াল, তাজুল ইসলাম তাজুন, মুসা বিন শমসের, ফারহান আকিবুল রহমান, মো. কামাল ভূইয়া, তুহিন ইসলাম সুমন, মেহতাবা রহমান, মো. ফজলে এলাহী চৌধুরী, খ আসাদুল ইসলাম, ফারুক পালওয়ান প্রমুখ।

এ সব বাংলাদেশি কর ফাঁকি দিতে ইউরোপীয় ট্যাক্স হেভেন বলে খ্যাত মাল্টায় বিনিয়োগ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে প্যারাডাইস পেপারসে ১০ বাংলাদেশির নাম এসেছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত