আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার রা‌য়ের অনু‌লি‌পি দি‌তে দীর্ঘসূ‌ত্রিতা প‌রিকল্পিত : ফখরুল

খালেদা জিয়ার রা‌য়ের অনু‌লি‌পি দি‌তে দীর্ঘসূ‌ত্রিতা প‌রিকল্পিত : ফখরুল

কারান্তরীণ খালেদা জিয়ার রায়ের অনুলিপি দি‌তে দীর্ঘসূ‌ত্রিতা‌কে আইনের লঙ্ঘন দা‌বি ক‌রে এটি সরকা‌রের পরিকল্পিত বলে অভিযোগ করেছে বিএন‌পি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএন‌পি নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন দল‌টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তি‌নি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন এবং রায়ের অনুলিপি দেওয়া নিয়ে ইচ্ছাকৃতভাবে ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। বৈঠকে আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি।’

বেআইনিভাবে রায়ের সত্যায়িত অনুলিপি আট‌‌কে রাখা হ‌য়ে‌ছে দা‌বি ক‌রে বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, ‘এটা সম্পূর্ণ আইনের লঙ্ঘন। আইনে রয়েছে পাঁচ দিনের মধ্যে সত্যায়িত অনুলিপি দেওয়ার কথা। কিন্তু আট দিন হলেও সেটা এখনো দেওয়া হয়নি। সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আইনকে হাতে নিয়ে বেআইনি কাজ করছে।’

এ সময় খালেদা জিয়ার মুক্তিকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়াই সরকারের প্রচেষ্টা। কিন্তু জনগণ তাদের আন্দোলনের মধ্যে দিয়ে এর জবাব দেবে।’

আইনজীবীদের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আইনজীবীরা সমর্থন দিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সামগ্রিকভাবে অংশগ্রহণ করবেন। আর আন্দোলনের মধ্যে দিয়েই তাকে মুক্ত করা হবে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘রায়ের অনুলিপি দিতে দেরি করার এখনো কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমাদের দেওয়া হয়নি। রায়ের দিনই আমরা সত্যায়িত অনুলিপি চেয়েছিলাম, কিন্তু দেয়নি। হাইকোর্টে বিধান আছে, একটি সত্যায়িত কপি দ্বারা আপিল ফাইল করা যায়। কিন্তু আজ পর্যন্ত সত্যায়িত কপিটিও তারা দেয়নি।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভো‌কেট খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, মীর নাছির, নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভো‌কেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত