আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ট্রেনে কাটা পড়ে নিহত ৩

ট্রেনে কাটা পড়ে নিহত ৩

রাজধানীর কুড়িল বিশ্বরোড ও গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে তিন ব্যক্তি নিহত হয়েছেন।আজ রোববার সকালে পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

রাজধানী: কুড়িল বিশ্বরোড এলাকায় সকাল আটটার দিকে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হন। তাঁদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই দুই ব্যক্তি মারা যান। তাঁরা ট্রেনের ছাদে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছিল খিলখেত থানা পুলিশ। তবে রেলওয়ে থানা পুলিশের ভাষ্য, দুজন নিহত হয়েছেন।

গাজীপুর: সকালের কোনো এক সময় টঙ্গী রেলওয়ে স্টেশন-সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৭ বছর। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ওই যুবক কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা জানা যায়নি। সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক ইজতেমায় এসেছিলেন কি না, তা জানা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত