আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশে দুর্নীতির মাত্রা অধিক ও উদ্বেগজনক : টিআইবি

বাংলাদেশে দুর্নীতির মাত্রা অধিক ও উদ্বেগজনক : টিআইবি

দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০১৭ তে বাংলাদেশের অবস্থান ও সূচক দু’ধাপ উন্নতি হলেও সূচকভুক্ত দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে এখানে দুর্নীতির মাত্রা অধিক বলা যায়। গত ২০১৭ সালে স্কোর ২৮। আর অবস্থান ২ ধাপ এগিয়ে ১৮০টি দেশের মধ্যে উচ্চক্রম অনুযায়ী ১৪৩তম এবং নি¤œক্রম অনুযায়ী ১৭তম। যা ২০১৬ সালে নিক্রমে ছিল ১৫তম এবং উচ্চক্রমে ১৪৫তম। দুর্নীতির ব্যাপকতা এখনো উদ্বেগজনক বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বা টিআইবির কাছে প্রতীয়মান হয়েছে। আর টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই ধারণা সূচক প্রকাশ করে বলেন, সংসদ কার্যকর না হলে দেশে দুর্নীতি কমবে না। ্আর এই দু’ধাপ আগানোতে সাময়িক স্বস্তি হতে পারে। কিন্তু সন্তুষ্টির কোনো সুযোগ নেই।

রাজধানীর ধানমন্ডিস্থ মাইডাস সেণ্টারে আজ বৃহস্পতিবার সকালে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)- ২০১৭’ একযোগে প্রকাশ উপলক্ষ্যে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় টিআইবির সাবেক চেয়ারম্যান ও বর্তমান ট্রাষ্টি এম. হাফিজউদ্দিন খানও উপস্থিত ছিলেন।

দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে বলা হয়েছে, বিশ্বে ২০১৭ সালে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান ও সিরিয়া। অন্যদিকে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। আর দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো বিব্রতকরভাবে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনি¤œ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩১টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনি¤œ অবস্থানে। উল্লেখিত সামান্য অগ্রগতি কোনো অবস্থাতেই সন্তোষজনক নয়। তবে মনে করা হচ্ছে যে, আইনী, প্রাতিষ্টানিক ও নীতি কাঠামো তুলনামূলকভাবে সুদৃঢ় হয়েছে।

টিআই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের সিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ভুটান। দেশটির স্কোর ৬৪ এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী তাদের অবস্থান এবার ১৮০টি দেশের মধ্যে ২৬তম। এরপরে রয়েছে ভারত। যার স্কোর ৪০ এবং অবস্থান ৮১তম। এরপরে শ্রীলঙ্কা ৬৮ স্কোর পেয়ে ৯১তম, মালদ্বীপ ৩৩ স্কোর পেয়ে ১১২তম, পাকিস্তান ৩২ স্কোর পেয়ে ১১৭তম, নেপাল ৩১ স্কোর পেয়ে ১২২তম এবং এরপরে রয়েছে বাংলাদেশ ২৬ স্কোর নিয়ে ১৪৩তম ও আফগানিস্তান ১৫ স্কোর পেয়েছে ১৭৭তম অবস্থানে রয়েছে।

এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক খাতের দুর্নীতির ব্যাপারে উচ্চ পর্যাযের ব্যক্তিরা জড়িত থাকেন। তাদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন পদক্ষেপে যেতে পারে না। দুর্নীতি রোধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সেটার অভাব এখনো রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত