আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ : আলালসহ আটক অর্ধশতাধিক

বিএনপির কর্মসূচিতে লাঠিচার্জ : আলালসহ আটক অর্ধশতাধিক

ঢাকায় বিএনপির ‘কালো পতাকা’ প্রদর্শনি কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় কর্মীদের লাঠিপেটা করে সেখান থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

আটককৃত নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। অন্যরা দলের কর্মী।

শনিবার বেলা ১২টা ২০ মিনেটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে ডিবি পুলিশ।

বিএনপির অভিযোগ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে কাউকে দাঁড়াতে দেয়া হয়নি। সকালে নেতা-কর্মীরা নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে অবস্থান করলে পুলিশ তাদের লাঠিপেটা করে সেখানে থেকে দফায় দফায় প্রায় অর্ধশতাধিক জনকে আটক করা হয়। দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জলকামান।

বৃহস্পতিবার ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আজ শনিবার এ কর্মসূচী ঘোষণা করে বিএনপি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত