আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নোবেল জয়ী ৩ নারী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নোবেল জয়ী ৩ নারী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন নোবেল জয়ী তিন নারী।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তারা উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বলে জানান উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। পরে ক্যাম্পটির ইনচার্জ কার্যালয়ে মিয়ানমারে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে আসা নোবেল জয়ী তিন নারী হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

ইউএনও বলেন, ‘কুতুপালং নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন শেষে নোবেল জয়ী নারীরা কুতুপালং মধুরছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানেও মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।’

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ডিডি ব্লকের মাঝি (ব্লক ভিত্তিক প্রতিনিধি) মোহাম্মদ নুর বলেন, ‘ক্যাম্প পরিদর্শনের সময় নোবেল জয়ী তিন নারীর সঙ্গে মিয়ানমারে ধর্ষিত হওয়া পাঁচজন রোহিঙ্গা নারী কথা বলেছেন। পরে ক্যাম্পটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন নোবেল জয়ী নারীরা।’

এ সময় নারী সংস্থা 'নারীপক্ষ’ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নোবেল জয়ী এ তিন নারী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এর আগে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরো সংহত করতে ঢাকার ‘নারীপক্ষ’ নামক একটি নারী সংস্থার সহযোগিতায়  শান্তিতে নোবেল জয়ী এই তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বিমানযোগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছান তারা। সোমবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তাদের।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত