আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশে তো এখন আর ভোট হয় না : এরশাদ

দেশে তো এখন আর ভোট হয় না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এ দেশের মানুষ দুই দলকে আর চায় না। সন্ত্রাস-দুর্নীতি চায় না। ভোটের মাধ্যমে এর পরিবর্তন হতে হবে। কিন্তু সমস্যা হলো দেশেতো এখন আর ভোট হয় না। তবে এখন মানুষ অনেক সচেতন, এবার কিছুটা হলেও ভোট হতে পারে। তাই জনগণের কাছে যেতে হবে। আমাদের সামনে এখন সুদিন অপেক্ষা করছে।

সোমবার বিকেলে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, রিন্টু আনোয়ার, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, মন্টি চৌধুরী এবং লেখকের সহধর্মিণী নাজনিন সুলতানা লাকী বক্তব্য রাখেন।

এরশাদ বলেন, এখন মন্দির লুট হয়, জমি দখল হয়, আমাদের সময় এগুলো হয়নি। তাই মানুষ আমাদের চায়। মানুষ আজ অত্যাচার-নির্যাতনে অতিষ্ট। বর্তমানে মেধার চেয়ে দলের কদর বেশি। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে ছাত্রলীগের দুই গ্রুপ মারামারি করেছে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে হিন্দুদের জন্য ৩০টি আসন সংরক্ষিত রাখব। কারণ তারা এত টাকা খরচ করে সংসদে আসতে পারে না।

সর্বস্তরে বাংলা ভাষা চালু করেছেন উল্লেখ করে এরশাদ বলেন, ১৯৮৭ সালে আমি আইন করেছিলাম সব অফিস আদালতে বাংলাভাষা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সবকিছু ভুলে যাই তেমনি এটাও ভুলে গেছি। দলের নেতাকর্মীদের তিনি জাতীয় পার্টির সময়ের উন্নয়নের কথা তুলে ধরার আহবান জানান।

তিনি বলেন, ঢাকায় এখন আড়াই কোটি মানুষ, কিছুদিন পর ৫ কোটি হবে। তখন কী অবস্থা হবে। তাই আমি বলেছি, ক্ষমতায় গেলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব। শুধু বিভাগ করলে হবে না। প্রদেশ করতে হবে। সেখানে আলাদা সরকার থাকবে তাহলে মানুষ ঢাকায় আসবে না। ঢাকার যানজটের কারণে চলা যায় না এনিয়ে কেউ কিছু ভাবছে না, দশ বছর পর এই শহরের অবস্থা কী হবে। এরশাদ বলেন, এখন সব জায়গায় দুর্নীতি ও দলীয়করন। কনস্টেবল নিয়োগে দশ লাখ, শিক্ষক নিয়োগে লাগে ২০ লাখ। এটা এখন ঘৃনিত নিয়মে পরিণত হয়েছে। এসব আমাদের সময় ছিল না।

এর আগে প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এরশাদ। বই দুটির নাম 'জাতীয় পার্টি কেন করবেন' ও কবিতার বই 'তোমার জন্য'। তিনি দলীয় নেতাকর্মীদের বইটি পড়ার আহবান জানান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত