আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নিজের আইনজীবীদের ভুলে জেলে খালেদা : আইনমন্ত্রী

নিজের আইনজীবীদের ভুলে জেলে খালেদা : আইনমন্ত্রী

নিজের আইনজীবীদের ভুলের কারণে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আ‌নিসুল হক। বলেছেন, ‘খালেদা জিয়ার আইনজীবীরা আইনি প্রক্রিয়ায় না লড়ে বরং সরকারকে দোষারোপ করে যাচ্ছেন।’

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্র‌শ্নের জবা‌বে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির আইনজীবীদের কী ভুল সে সম্পর্কে কিছু বলেননি মন্ত্রী।তিনি বলেন,‘বিচার বিভাগ নিজস্ব আইন-কানুন ও গতিতে চলে। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

গত ৮ ফেব্রুয়া‌রি জিয়া অরফা‌নেজ ট্রাস্ট দুর্নী‌তি মামলায় খা‌লেদা জিয়া‌কে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় বিচা‌রিক আদালত। ওই মামলার বিরু‌দ্ধে খা‌লেদা জিয়া আ‌পিল কর‌লে গত বৃহস্প‌তিবার হাইকোর্ট তার আ‌পিল শুনা‌নির জন্য গ্রহণ করে এবং অর্থদণ্ড স্থ‌গিত ক‌রে।

১৫ দি‌নের ম‌ধ্যে তার বিচা‌রিক আদাল‌তের সব ন‌থি তলব ক‌রে আদালত। একই সঙ্গে তার জা‌মিন আ‌বেদ‌নের শুনা‌নির জন্য র‌বিবার দিন ধার্য ক‌রে।

গত র‌বিবার জা‌মি‌নের শুনা‌নি নি‌য়ে ওই ন‌থি আসার পর এ বিষ‌য়ে আ‌দেশ দেবে ব‌লে আ‌দেশ দেয় আদালত।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘নিম্ন আদালতের নথিপত্র (এলসিআর) দেখার ক্ষমতা আদালতের আছে। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবা‌বে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের নির্দিষ্ট আইনের মাধ্যমেই খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া অন্যান্য মামলাগুলোও পরিচালিত হবে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত