আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘কথা বলতে লজ্জা লাগে- আমরা সরকারি না বিরোধী দল?’

‘কথা বলতে লজ্জা লাগে- আমরা সরকারি না বিরোধী দল?’

 সংসদে নিজ দল জাতীয় পার্টির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ‘একতরফা’ নির্বাচনের সুযোগে বিরোধীদলীয় নেতা হওয়া খোদ রওশন এরশাদই। বলেছেন, ‘আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে বিরোধী দল হওয়া যায়?’ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন তোলেন।

রওশন এরশাদের এই বক্তব্যের সময় সরকার প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলেছিলাম- আমাদের মন্ত্রীগুলোকে উইথড্রো করে নেন। আপনি সেটা করেন নাই। আমরা বিরোধী দল হতে পারি নাই। এভাবে বিরোধী দল হওয়া যায়?’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) যদি বলতে পারতেন- মন্ত্রিত্ব ছাড়েন। আমরা বলতে পারি না। এটা আপনি করলে জাতীয় পার্টি বেঁচে যেত। সম্মানের সাথে থাকতে পারত। আমরা সম্মানের সাথে নাই। (নির্বাচনের) এক বছর আছে আরও, সেটা দেখেন।’

এসময় সরকারি দলের কয়েকজস সদস্য মাইক ছাড়াই বলতে থাকেন, জাতীয় পার্টির নেতাদের মন্ত্রিত্ব ছাড়তে বলেছেন প্রধানমন্ত্রী।

তখন রওশন বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) নির্দেশ দিলে মানবে না কে? না, দেন নাই। নাহলে সবাইকে নিয়ে নেন। সবাইকে মন্ত্রী বানিয়ে দেন। হয় বিরোধী দল হতে হবে, না হয় সরকারি দল। বিরোধী দলের দরকার নেই।’

অনেকটা ক্ষোভের সুরে তিনি বলেন, ‘আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে যান। আমরা তো বলতে পারি না। সবাইকে নিয়ে নেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে- আমরা সরকারি না বিরোধী দল?  বিদেশে গেলে বলতে পারি না আমরা কী?’

বিএনপিসহ নিবন্ধিত তিন-চতুর্থাংশ দলের বর্জনের পর নানা নাটকীয়তার মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। বিনাভোটে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। বাকি আসনগুলোতে তেমন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না।

নতুন সরকারে বিরোধী দলের আসনে বসে বিগত মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি। রওশন হন বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী এবং মুজিবুল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা প্রতিমন্ত্রী হন। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে করা হয় মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত