আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৭ ব্যাংক দেউলিয়া, ২৫ খেলাপির কাছে বকেয়া ১০৬৩৫ কোটি টাকা

৭ ব্যাংক দেউলিয়া, ২৫ খেলাপির কাছে বকেয়া ১০৬৩৫ কোটি টাকা

খেলাপি ঋণের ভারে দেশের ৭ ব্যাংক আজ প্রায় দেউলিয়া অবস্থা। দেশের শীর্ষ ২৫ ঋণখেলাপির নিকট বকেয়া ঋণের পরিমাণ ১০ হাজার ৬৩৫ কোটি টাকা।

বুধবার সংসদ ভবনে দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য নাজমুল হাসান, মোস্তাফিজুর রহমান, ফরহাদ হোসেন এবং আখতার জাহান উপস্থিত ছিলেন।

বৈঠকে বলা হয়, খেলাপি ঋণের পরিমাণ ৯ হাজার ৬৬৯ কোটি যার ফলে দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ব ৪টিসহ মোট ৭টি ব্যাংক দেউলিয়া হবার জোগাড়। এ ঋণ আদায়ে ব্যাংগুলো কী পরিকল্পনা নিয়েছে সে সম্পর্কে কমিটিকে রিপোর্ট দেওয়া এবং সেই সাথে ব্যাকগুলোকে পূণ মূলধন জোগান দেবার বিষয়ে অর্থমন্ত্রীর সিদ্ধান্তেও অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

এছাড়া বাজারে চালসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রণালয়কে কার্যকরি পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে বিগত ২২তম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ করা হয়, পঁচিশটি শীর্ষ ঋণখেলাপির তালিকা এবং এ খেলাপি ঋণ আদায়ে করণীয়, কার্যকরি ও সুষ্ঠু শেয়ার বাজার গড়ে তোলার লক্ষ্যে অগ্রগতি এবং বিদ্যমান সমস্যাবলী থেকে উত্তরণের কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। এ বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, কী উপায়ে সেগুলো দূর করা যায়, ঋণখেলাপি বন্ধে আইনের কী সংস্কার প্রয়োজন, উচ্চ আদালতের করণীয় ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে একটি বাস্তবভিত্তিক রিপোর্ট প্রদানের সুপারিশ করা হয়।

এছাড়া কার্যকরি ও সুষ্ঠু শেয়ার বাজার গড়ে তোলার লক্ষ্যে আধুনিক সার্ভেইলেন্স সিস্টেম সংযোজন এবং সুপারভিশন ও মনিটরিং ব্যবস্থা জোরদার করার ফলে শেয়ারবাজারের বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে কমিটিকে জানানো হয়। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন জনবল নিয়োগ প্রশাসনিক জটিলতায় আটকে থাকায় নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না বিধায় জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো নামে বেনামে নানা ধরনের সার্ভিস চার্জ আদায়, ক্রেডিট কার্ডে অতিরিক্ত সুদহার, সুপ্ত চার্জ আদায়সহ গ্রাহকদের নানা ধরনের অভিযোগ খতিয়ে দেখে আগামী বৈঠকে প্রতিবেদন প্রদানের সুপারিশ করা হয় বৈঠকে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত