আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আওয়ামী লীগের হাতেই জাতীয় পার্টির নিয়ন্ত্রণ?

আওয়ামী লীগের হাতেই জাতীয় পার্টির নিয়ন্ত্রণ?

সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়ার পর প্রশ্ন উঠেছে জাতীয় পার্টির নিয়ন্ত্রণ এখন কার হাতে?

মঙ্গলবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী এবং জাপার (জাতীয় পার্টি) সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, "প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমাদের মন্ত্রীগুলোকে উইথড্র করে নেন। আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে দিন। কিন্তু আমি জানি না, কেন সেটা হয়নি"।

তিনি আরো বলেন, "না-হয় আমাদের ৪০ জনকে সরকারে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই"।

পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে তিনি যখন দলের মন্ত্রীদের পদত্যাগের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তখন অনেকেই প্রশ্ন করছেন তাহলে জাতীয় পার্টির অবস্থানটা আসলে কী?

দলের নেতৃস্থানীয় অবস্থান থেকে মন্ত্রীদের পদত্যাগ করার কথা তিনি বলতে পারছেন না কেন?

এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টির মধ্যেকার কোন পরিস্থিতিতে মঙ্গলবার রওশন এরশাদ এই ধরণের বক্তব্য দিয়েছেন সেটা জানতে দলের একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে চাননি।

একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন বিষয়টা নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। দলীয় ফোরামে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। এই নেতা জানান, দলের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে আলোচনা করে তিনি (রওশন এরশাদ) এই কথা বলেছেন কিনা সেটাও আমাদের জানা নেই।

২০১৪ সালের নির্বাচনের পর থেকেই বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কিন্তু এবারে নির্বাচনের বছরে এসে রওশন এরশাদের বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা নানাভাবে দেখছেন।

লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছিলেন, "আমার কাছে পুরো বিষয়টাই হাস্যকর মনে হয়। জাতীয় পার্টি কি সিদ্ধান্ত নেবে, কিভাবে চলবে - এই সিদ্ধান্তটা জাতীয় পার্টি নিতে পারছে না। এটা সম্ভবত সরকারি দল আওয়ামী লীগের কাছ থেকেই আসছে"।

তিনি আরো বলেন, "প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী কিন্তু জাতীয় পার্টি চলছে, সুতরাং সে ছাঁচে পড়ে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ যেভাবে চাইবে সেভাবেই তারা চলবে"।

জাতীয় পার্টির তিনজন সদস্য এখন মন্ত্রিসভার সদস্য। গতকাল এই বক্তব্য দেয়ার সময় দুইজন সংসদে উপস্থিত ছিলেন। রওশন এরশাদ এই বক্তব্য যখন দিচ্ছিলেন তখন পাশ থেকে একজন এই আলোচনা বাদ দিতে বলেন। কিন্তু তিনি বলেন, "এটা তো গুরুত্বপূর্ণ বিষয়, বাদ দেব কেন?"

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেত্রী বলেন, "এটা যদি আপনি করতেন, জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টি সম্মানের সঙ্গে থাকতে পারত। আমরা এখন সম্মানের সঙ্গে নেই"।

মহিউদ্দিন আহমেদ বলছিলেন, আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে পড়ে জাতীয় পার্টির অবস্থা আসলেই দিশেহারা।

জাতীয় পার্টির মধ্যে কয়েকটা গ্রুপ আছে, যার কারণে কয়েক দিন পর পরেই তাদের কর্মকর্তাদের পরিবর্তন দেখা যায় বলে তিনি উল্লেখ করছিলেন।

এদিকে রওশন এরশাদ হতাশা প্রকাশ করে গতকাল আরো বলেন, "আমরা যখন বাইরে যাই, তখন সবাই বলে, তুমি কোথায় আছ, সরকারে না বিরোধী দলে? আমরা তো বলতে পারি না"।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত