আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে ১১৫ কোটি ডলার

ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স এসেছে ১১৫ কোটি ডলার

বিশ্ব বাজারে জ্বালানি তেলে ভর করে বাড়ছে রেমিটেন্স। ফেব্রুয়ারি মাস ২৮ দিন হলেও এ মাসে রেমিটেন্স এসেছে প্রায় ১১৫ কোটি ডলার। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ২২ দশমিক ১৪ শতাংশ বেশি।

তবে প্রবাসী আয়ের এই অংক ৩১ দিনে শেষ হওয়া জানুয়ারি থেকে ২৩ কোটি ডলার কম।

এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসাবে প্রবাসীদের পাঠানো অর্থ বেড়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।

এই আট মাসে প্রবাসী আয় এসেছে ৯৪৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের থেকে যা প্রায় ১৩৪ কোটি ডলার বেশি।

দেশের রেমিটেন্সের অর্ধেকের বেশি আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। তেল সমৃদ্ধ এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন।

বিদেশে বাংলাদেশের জনশক্তির বড় অংশই আছে এই তেল সমৃদ্ধ দেশগুলোতে।

বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে তেলের বাজার ঘুরে দাঁড়ানোর কারণে মধ্যপ্রাচ্য থেকে বেশি অর্থ পাঠাতে পারছেন প্রবাসীরা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন উদ্যোগও কাজে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, রেমিটেন্স বৃদ্ধির সবচেয়ে বড় কারণ, মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার করে হুন্ডি তৎপরতা রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান। অর্থবছর শেষে রেমিটেন্স প্রবৃদ্ধি ১৬ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জ্বালানী তেলের দাম কমে যাওয়ার দরুন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান বা কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

এর প্রভাবে এক বছর আগে প্রবাসী আয় কমার পেছনে কারণ দেখাচ্ছিলেন অর্থনীতিবিদরা।

কিন্তু বর্তমান বাজারে দেখা যায়, অপরিশোধিত জ্বালানি তেল এখন ৬৩ থেকে ৬৭ ডলারে বিক্রি হচ্ছে। এক বছর আগেও যা ছিল ৪০ থেকে ৫০ ডলারের মধ্যে।

তবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে, বাংলাদেশে থেকে যেসব শ্রমিক বিদেশে যাচ্ছেন, তার অর্ধেকেরও বেশি অদক্ষ। প্রশিক্ষণের আধুনিক সুবিধা ও পর্যাপ্ত ট্রেনিং সেন্টার না থাকার কারণেই বিদেশে পাঠানোর মতো দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না বাংলাদেশে। দক্ষ শ্রমিক বিদেশের পাঠানো বাড়ানো গেলে রেমিটেন্সে আরও গতি আসবে।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এটা অবশ্য দেশের জন্য সুখবর। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। তবে তার জন্য অবশ্যই সরকারকে দক্ষ জনশক্তি বাড়াতে আরও উদ্যোগ নিতে হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত