আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান বাংলাদেশের

বৈঠকে এএইচ মাহমুদ আলী ও লিসা কার্টিস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে আরও জোরালো ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার ওপর পররাষ্ট্রমন্ত্রী জোর দেন। এ সময় লিসা কার্টিস জানান, রোহিঙ্গা ইস্যুটি যুক্তরাষ্ট্রের নীতি আলোচনার অংশ। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের ওপর তারা চাপ অব্যাহত রাখবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে লিসা কার্টিস পররাষ্ট্রমন্ত্রীকে জানান, তারা এই অঞ্চলের জন্য ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এ বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে আরও গভীর সম্পর্ক করতে চায়।

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর প্রত্যাবাসন বিষয়ে লিসা জানান, তিনি ওয়াশিংটনের উচ্চপর্যায়ে বিষয়টি জানাবেন। লিসা কার্টিসের এক অনুসন্ধানের জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ সরকার অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণের নির্বাচন চায়।

লিসা কার্টিস বহুদলীয় নির্বাচনের ওপর জোর দিলে পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে একমত পোষণ করে বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। এছাড়া, আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসতে পারেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত