আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আজ জাতীয় পাট দিবস, সোনালি আঁশের সুদিন ফিরুক

আজ জাতীয় পাট দিবস, সোনালি আঁশের সুদিন ফিরুক

দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। ‘সোনালি আঁশের সোনার দেশ/ পাট পণ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে আজ মঙ্গলবার (৬ মার্চ) দেশে ‘জাতীয় পাট দিবস-২০১৭’ উদযাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

পাট দিবসের গুরুত্ব ও পাট সংক্রান্ত বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে। দুই গ্রুপে এ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ১১টি ক্যাটাগরিতে আরো ১২ জন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেবেন।

এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ২৩৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এ প্রদর্শনী চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। ‘আগামী ৯ মার্চ রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিবসের মূল অনুষ্ঠান ও ৯ থেকে ১১ মার্চ পাটপণ্যের মেলার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে এর আগে গত শুক্রবার (২ মার্চ) মানিক মিয়া এভিনিউ থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত রোড-শো অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শনিবার (৩ মার্চ) হাতিরঝিলে নৌ-র‌্যালি, ৪ মার্চ জাতীয় যাদুঘর মিলনায়তনে কবিতা পাঠের আসর, ৫ মার্চ সিরডাপ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।

পাট পণ্য উৎপাদন, রফতানি ও রফতানি আয়: গত ২০১০-১১ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৭ লাখ ২৯ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৫ লাখ ৯৬ মেট্রিক টন। টাকার অঙ্কে এর পরিমাণ ছিল ৫ হাজার ১০৪ কোটি ৫৭ লাখ টাকা।

২০১১-১২ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৮ লাখ ৮৫ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৭ লাখ ৩৫ মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৫ হাজার ৬১৮ কোটি ৫৯ লাখ টাকা। ২০১২-১৩ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৯ লাখ ৭৭ মেট্রিক টন। একই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৬৮ মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৬ হাজার ১৬২ কোটি ৬২ লাখ টাকা।

২০১৩-১৪ অর্থবছরে ৯ লাখ ৮৩ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৮মেট্রিক টন। টাকার পরিমাণ ছিল ৫ হাজার ২২৪ কোটি ২১ লাখ টাকা।

২০১৪-১৫ অর্থবছরে ৮ লাখ ৬৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ১৮ মেট্রিক টন। টাকার অঙ্কে ছিল ৫ হাজার ৬০২ কোটি ১৬ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল ৯ লাখ ৬৩ মেট্রিক টন। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ২৫ মেট্রিক টন যা টাকার পরিমাণ ছিল ৫ হাজার ৬১ কোটি ৪৬ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৮৩ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হয়েছিল। ওই সময় রফতানির পরিমাণ ছিল ৮ লাখ ৪ মেট্রিক টন। যা টাকার পরিমাণে ছিল ৬ হাজার ৪৩০ কোটি ৬০ লাখ টাকা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত