আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

৮ মার্চ ভারত যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

৮ মার্চ ভারত যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

সারা বিশ্বের ১২১টি দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়া দিল্লি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগামী ৮ মার্চ আবদুল হামিদ ভারত যাবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ১১ মার্চ নয়াদিল্লীতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন।’ নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে আইএসএ’র সদর দপ্তর।

প্রেস সচিব আরও জানান, সম্মেলনে যোগ দেওয়ার আগে মেঘালয়ে যাবেন আবদুল হামিদ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় অবস্থানকালীন বিভিন্ন স্থান পরিদর্শন করবেন তিনি।

আবদুল হামিদ ১৯৭১ সালে মেঘালয়ের বালাটে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ক্যাম্পে সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসরমারিক সম্মান ‘স্বাধীনতা পদক‘ও পেয়েছেন তিনি।

মেঘালয় থেকে আসামের গুয়াহাটি হয়ে দিল্লি যাবেন রাষ্ট্রপতি।

১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে ভারতে রাষ্ট্রপতির সফর সূচি সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে বঙ্গভবনে যান ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত