আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মিয়ানমার সীমান্ত এখনো উত্তপ্ত

মিয়ানমার সীমান্ত এখনো উত্তপ্ত

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তামব্রু কোনারপাড়া সীমান্ত পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল বেলা ৩টার দিকে রাচিডং, বুচিডং থেকে আসা উচ্চপদস্থ বিজিপি, সেনা ও নাটালা বাহিনীর ৫০ জনের তিনটি গ্রুপ পাহাড়ের ওপরে অবস্থান নিয়ে বাইনোকুলার দিয়ে এপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাখাইন শ্রমিকেরা নতুন করে পাহাড়ের ওপর বাংকার খনন করছে। পাশাপাশি গাছের ওপর সিসি ক্যামেরার মতো কিছু একটা স্থাপন করা হয়েছে। শূন্যরেখায় রাতে সেনা, দিনে বিজিপি ও নাটালা বাহিনী টহল অব্যাহত থাকায় সীমান্ত এলাকায় পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। ঘটনাস্থল ঘুরে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের সাথে কথা বলে গতকাল এসব তথ্য জানা যায়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খানের সাথে মুঠোফোনে আলাপ করে জানতে চাওয়া হলে বাংকার খননের ব্যাপারে তিনি বলেন, এটা তাদের নিরাপত্তার জন্য করতে পারে। তবে সীমান্ত পরিস্থিতি আগের তুলনায় ভালো আছে। এ ব্যাপারে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, সীমান্তের শূন্যরেখার ওপারে সব সময় বিজিপি, সেনা ও নাটালা বাহিনীসহ রাখাইন যুবকেরা ঘোরাঘুরি করে। রাতের বেলায় তারা মদ্যপ অবস্থায় সীমান্ত রেখায় অবস্থিত রোহিঙ্গাদের ঝুপড়িতে বিভিন্ন কিছু নিক্ষেপ করে। যাতে রোহিঙ্গারা অত্যাচার সহ্য করতে না পেরে শূন্যরেখা ত্যাগ করতে বাধ্য হয়। বিজিপি, সেনা সদস্যদের ঘন ঘন উপস্থিতি ও টহলের কারণে এপারের গ্রামগুলোতে বসবাসরত লোকজনকে আতঙ্কে থাকতে হয়। তিনি আরো বলেন, তামব্রু খালে এ সময় প্রচুর শাকসবজি ও বিভিন্ন ফলমূল উৎপাদন করত স্থানীরা । কিন্তু মিয়ানমার সেনা ও বিজিপির অপতৎপরতার কারণে চলতি মওসুমে কিছুই করতে পারেনি।

শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গা নেতা আবুল শামা জানান, দিনের বেলায় বিজিপি ও নাটালা বাহিনীর সদস্যরা বাংকারে অবস্থান নেয় এবং রাতে সশস্ত্র সেনা বাহিনী সীমান্ত সড়কে টহল দেয়। সোমবার ৩টায় বুচিডং, রাচিডং থেকে আশা উচ্চপদস্থ সেনা, বিজিপি ও নাটালা বাহিনীর সদস্যরা সীমান্ত সড়ক ঘেঁষা ওপারে পাহাড়ের চূড়ায় উঠে বাইনোকুলার লাগিয়ে এপারের পরিস্থিতি দেখছিল। ওই রোহিঙ্গা নেতা আরো জানান, তারা পাহাড়ের ওপর নতুন করে বাংকার খনন করেছে এবং গাছে গাছে সিসি ক্যামেরার মতো কি যেন স্থাপন করতে দেখা গেছে।

দূরত্ব হওয়ার কারণে স্পষ্ট বুঝা যায়নি। আবার মিয়ানমার সেনারা পাহাড়ের চূড়া থেকে শূন্যরেখার রোহিঙ্গাদের ওপর তিক্ষè দৃষ্টি রাখায় ভয়ে রোহিঙ্গারা তাদের কার্যকলাপ ভালো করে দেখতে পারেনি যা দেখা গেছে এতে মনে হয় তারা নতুন কোনো কূটকৌশলের আশ্রয় নিচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত