আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

অডিটরের বাসায় মিলল আত্মসাতের ৯২ লাখ টাকা

অডিটরের বাসায় মিলল আত্মসাতের ৯২ লাখ টাকা

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আটক জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের কাতিয়ারচর এলাকায় সৈয়দুজ্জামানের বাসা থেকে এসব টাকা উদ্ধার করা হয়।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ, দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম ও মো. ফজলুল বারী।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে দুদক দলের সদস্যরা হারুয়া এলাকার কাতিয়ার চর খুরশীদের মাঠসংলগ্ন কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালান। একপর্যায়ে লুকিয়ে রাখা বাজারের একটি ব্যাগ থেকে নগদ ৯২ লাখ টাকা পাওয়া যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সৈয়দুজ্জামানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্ধার করা টাকাগুলো ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের সরকারি তহবিলের আত্মসাৎ হওয়া টাকার অংশ বলেই ধারণা করছে দুদক কর্মকর্তারা। জব্দ করা টাকা কিশোরগঞ্জ মডেল থানায় জিম্মায় রাখা হয়েছে। পরে তা সরকারি ট্রেজারিতে জমা করা হবে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ভূমি অধিগ্রহণের জন্য সরকারি ক্ষতিপূরণ তহবিলের পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গত ১৭ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক।

গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড শেষে সেতাফুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  সেই সময় সেতাফুল ইসলাম জানান, টাকা আত্মসাতের ঘটনার সঙ্গে  কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর, সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাইনুল ইসলাম এবং জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. সৈয়দুজ্জামান ও অফিস সহায়ক মো. দুলাল মিয়াসহ আরো কয়েকজন জড়িত। এর মধ্যে টাকা আত্মসাতের কাজে সহায়তা করার জন্য অডিটর সৈয়দুজ্জামানকে পাঁচ লাখ আর অফিস সহায়ক দুলাল মিয়াকে এক লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান সেতাফুল।

সেতাফুলের দেওয়া জবানবন্দির সূত্র ধরেই কিশোরগঞ্জের গত ৬ ফেব্রুয়ারি জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে গ্রেপ্তার করে দুদক।

পরে তারাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান ওয়াদুদ।

প্রণব কুমার বলেন, ওই জবানবন্দির ভিত্তিতেই সৈয়দুজ্জামানের বাসায় মঙ্গলবার রাতে অভিযান চালায় দুদক। এছাড়া আত্মসাতের প্রক্রিয়ায় থাকা আরও নয় কোটি টাকার চেক জেলা প্রশাসন জব্দ করেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত