আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড, নেতাকর্মী গ্রেফতার

পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড, নেতাকর্মী গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয় আয়োজিত অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হওয়ার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়।

বিএনপি নেতারা জানান, কর্মসূচি ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু কর্মসূচি চলাকালে ছাত্রদল উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজকে আটক করে পুলিশ।

ঘটনাস্থল থেকে পরিবর্তন ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসান জানান, মিজানুর রহমান রাজকে পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টাকালে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে রাজকে পুলিশ আটক করে।

অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

পরে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিনা উসকানিতে পুলিশ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে তা পণ্ড করে দিয়েছে।

গ্রেফতার এড়াতে যারপরনাই চেষ্টা করেছিলেন ছাত্রদল নেতা মিজানুর রহমান রাজ। শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু ডিবি পুলিশের সদস্যরা চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে রাজকে আটক করে নিয়ে যায়। এসময় রাজের পরিধেয় শার্ট প্যান্ট খুলে যায়।

মিজানুর রহমান রাজ ছাত্রদল মহানগর উত্তরের সভাপতি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত