আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

প্রধানমন্ত্রী এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে : কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে : কাদের সিদ্দিকী

মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযুদ্ধের অপমান

মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতালীগ সভপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের উপর গুলি চালিয়েছেন। নাউযুবিল্লাহ। তিনি এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে? মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযুদ্ধের অপমান। শনিবার বিকেলে উপজেলার নলুয়া বাছেদ খান উচ্চবিদ্যালয় মাঠে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিলেন। তাই বলে বাঙালিদের উপর গুলি চালাননি তিনি। জিয়াউর রহমানকে খুনি বললে কেএম শফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।

তিনি আরও বলেন, হাসিনা বলে খালেদা জিয়া চোর, আবার খালেদা জিয়া বলে হাসিনা চোর। তাহলে আমরা কি চোরের দেশে বাস করি! এসময় হাসানুল হক ইনুর সমালোচনা করে এই বীর মুক্তিযোদ্বা বলেন, ইনু যত মানুষ মেরেছে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও অত লোক মারে নাই। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, তার বাপকে যারা মেরেছে, তারাই এখন হাসিনার ঘাড়ে উঠেছে।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আলহাজ্ব জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুব আন্দোলন সভাপতি হাবিবুন্নবী সোহেল, নাটোর জেলা সভাপতি শহিদুল্লাহ মুন্সি, উপজেলা সভাপতি আতোয়ার রহমান, জুলফিকার শামীম প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত