আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড, নিমেষেই ছাই হলে গেল ৪ হাজার ঘর

রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড, নিমেষেই ছাই হলে গেল ৪ হাজার ঘর

সোমবার ভোরে রাজধানীর ১২ নম্বর সেকশনের বস্তিতে আগুন লাগলে প্রায় চার হাজার ঘর পুড়ে ছাই হয়ে যায়। ছবি : ফোকাস বাংলা

আকস্মিক আগুনে পুড়ে গেছে রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে অবস্থিত ইলিয়াস আলী মোল্লা বস্তির প্রায় চার হাজার ঘর।

আজ সোমবার ভোর ৪টায় ওই বস্তিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে গেছে চার হাজার ঘর।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের পরিচালক শাকিল নেওয়াজ বলেন, ইলিয়াস আলি মোল্লা বস্তির প্রায় ৫০ ভাগ ঘর  আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব না। কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করবে।

তদন্ত কমিটির প্রধান ও ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন এনটিভি অনলাইনকে বলেন, ‘অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪৫ ভাগের বেশি ঘর। ওই বস্তিতে মোট আট হাজার ঘর ছিল বলে আমরা জানতে পেরেছি। তার মানে প্রায় চার হাজার ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ আমরা এখনো নিশ্চিত হতে পরেনি।’

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘বহু টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে নির্দিষ্ট করে এখুনি বলতে পারছি না। আমাদের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেই আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারব কী পরিমাণ ক্ষতি সেখানে হয়েছে।’

আগুনে এখন পর্যন্ত একজন নারীর দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

ওই বস্তির বাসিন্দা পোশাক শ্রমিক রাফিয়া বেগম জানালেন, দীর্ঘদিন ধরে এই বস্তিতে বাস করছিলেন তিনি। তাঁর ঘরে যেসব জিনিসপত্র ছিল তার কিছুই বের করতে পারেননি। তিনি বলেন, ‘সব ছাই হয়ে গেছে। আমার মেয়ের বই-খাতা, জামা-কাপড়সহ ঘরের আর কিচ্ছু নেই। আমাগোর দিকে আল্লাহরও নজর নেই। আমি এখন কী করব? চোখে অন্ধকার দেখছি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত