আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার ফ্লাইট বন্ধ ঘোষণা

কাঠমান্ডু রুটে ইউএস-বাংলার ফ্লাইট বন্ধ ঘোষণা

ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-কাঠমান্ডু রুটে তাদের উড়োজাহাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (১৪ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।

গত ১২ মার্চ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়। আর এ ঘটনার দুইদিন পর এয়ারলাইনসটি এ সিদ্ধান্ত নিল।

কামরুল সাংবাদিকদের বলেন, ত্রিভুবন কন্ট্রোল টাওয়ারের দোষ না থাকলে কেন তাদের ছয় কর্মকর্তাকে বদলি করা হলো? তিনি বলেন, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ওই ছয় কর্মকর্তার মানসিক আঘাত প্রশমনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে।

চার বছর আগে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে বিমান সংস্থাটি অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, মাসকাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত