আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের নিরঙ্কুশ জয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের নিরঙ্কুশ জয়

জয়নুল আবেদীন (বামে) ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০১৮-২০১৯ সেশনের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টি পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জামায়াত সমর্থিত আইনজীবীদের প্যানেল (নীল প্যানেল)।

অপরদিকে এ নির্বাচনে ভরাডুবি হয়েছে সরকার সমর্থক আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। তারা ১৪ পদের মধ্যে পেয়েছেন চারটি।

২৩ মার্চ, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) শহীদ শফিউর রহমান মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এওয়াই মশিউজ্জামান।

নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী সভাপতি পদে নীল প্যানেল থেকে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা দুই হাজার ৩৬৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন পেয়েছেন দুই হাজার ৩১৫ ভোট। ইউসুফ হোসেন হুমায়ুন এই বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য।

সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ৪৪১টি ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠ বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ মোরশেদ।

এ ছাড়াও নীল প্যানেল থেকে সহ-সভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া (জামায়াত সমর্থিত) ও এম. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান বিজয়ী
হয়েছেন।

অপরদিকে সাদা প্যানেল থেকে সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন।

২১ ও ২২ মার্চ দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট চার হাজার ৮৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩জন প্রার্থী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত