আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আগামী সপ্তাহের মধ্যে দেশ স্বাভাবিক হবে: সুরঞ্জিত

আগামী সপ্তাহের মধ্যে দেশ স্বাভাবিক হবে: সুরঞ্জিত

আগামী সপ্তাহের মধ্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে গেছে। আগামী সপ্তাহের মধ্যে দেশ স্বাভাবিক হয়ে যাবে।আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়া মূল হুকুমদার—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সারা বিশ্ব শেখ হাসিনার সঙ্গে আছে, খালেদা জিয়ার সঙ্গে কেউ নেই। খালেদা জিয়াকে আইনের শাসন মোকাবিলা করতে হবে।সুরঞ্জিত বলেন, ‘আজকে আমাদের লড়াই স্পষ্ট। জাতি একদিকে, সন্ত্রাসী অন্যদিকে। আমাদের গণতন্ত্র মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র ও সংবিধানের প্রশ্নে কারও সঙ্গে আপস নেই। এখন সন্ত্রাসের বিরুদ্ধে টোটাল লড়াই।’বিএনপির বৈশিষ্ট্য পাল্টে গেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া আর জাতীয়তাবাদী নেত্রী নন। তিনি সন্ত্রাসের নেত্রী হয়েছেন।

আলোচনা সভায় স্বতন্ত্র সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম বলেন, ‘খালেদা জিয়া আপনি মনে করেছেন, বোমা মেরে সরকারকে নামিয়ে দেবেন। কিন্তু পারবেন না। এখন মানুষ মরতে চায় না, মানুষ বাঁচতে চায়। এ জন্য মানুষ এখন দোকানপাট খুলছে।’

আলোচনা সভায় বঙ্গবন্ধু একাডেমির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত