আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্বাধীনতা দিবসের কর্মসূচিতে যুবলীগ কর্মী খুন

স্বাধীনতা দিবসের কর্মসূচিতে যুবলীগ কর্মী খুন

স্বাধীনতা দিবসের কর্মসূচি চলাকালে চট্টগ্রামে একটি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে মহিউদ্দিন ওরফে মহি (৩৭) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বেলা পৌনে ২টার দিকে নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার একটি স্কুলে তাকে কোপানো হয়।

পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ইকবাল আলী ওরফে হাজি ইকবালকে দায়ী করেছেন নিহত মহির আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা। মহি স্থানীয় রাজনীতিতে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, সোমবার ভোর থেকে স্থানীয় মেহের আফজাল স্কুলমাঠে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করছিল। শুরু থেকেই মহিউদ্দিন ওই কর্মসূচিতে সক্রিয় অংশ নেন।

বেলা পৌনে ২টার দিকে মহি ওই স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় ওই কক্ষে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত মহি ভাগনে মো. মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, হাজি ইকবালের নেতৃত্বে ১৫-২০ জন স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে ঢোকেন। হাজি ইকবাল তার মামাকে চেপে ধরেন। অন্য ব্যক্তিরা তাকে কিরিচ ও চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘শোক দিবস উদ্‌যাপন পরিষদ ২০১৭ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)’ ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ওই কর্মসূচিতে হাজি ইকবাল জিঞ্জির চাকু (ধারালো ছুরি ও ব্লেডের গুচ্ছ) দিয়ে নিজের শরীরে আঘাত করছিলেন আর মাতম করছিলেন- ‘হায় মুজিব’, ‘হায় মুজিব’।

চট্টগ্রামের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেছেন, এই খুনের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত