আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ, উন্নত চিকিৎসা ও মুক্তির দাবি

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ, উন্নত চিকিৎসা ও মুক্তির দাবি

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। সেইসাথে তাকে মুক্তিরও দাবী জানানো হয়েছে।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রীর হঠাৎ অসুস্থার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। যে কারণে আমাদের সাক্ষাৎ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, কারাগারে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে কী না জানিনা। এমতাবস্থায় আমরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক দলকে কারাগারে পাঠানোর দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে দেশনেত্রীকে রাজনীতি থেকে দুরে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছেই। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই সুপরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে এবং সর্বশেষে কারারুদ্ধ করেছে।

সরকার খালেদা জিয়াকে নিয়ে চক্রান্ত করছে অভিযোগ করে তিনি বলেন, তাকে অন্যায়ভাবে একটি জীর্ণ ও পরিত্যক্ত ভবনে নির্জন আটক রাখা হয়েছে। সেখানে অন্য কেউ নেই। ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, আমরা অবিলম্বে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট সংবাদ চাই। অবিলম্বে তার ব্যক্তিগত চিকিৎসক দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করুন এবং সুচিকিৎসার ব্যবস্থা করুন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশনেত্রী উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারকে আহবান জানাচ্ছি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত