আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদার ‘বিদেশে চিকিৎসা’র প্রশ্নে কাদেরের কৌশলী জবাব

খালেদার ‘বিদেশে চিকিৎসা’র প্রশ্নে কাদেরের কৌশলী জবাব

বেগম খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসা করাতে চায় কি না-এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি কিছু না বলে জবাব দিলেন কৌশলে।

বিএনপি চেয়ারপারসকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে দলের মহাসচিবের দাবির পর কাদেরের ‘সম্মতি’তে তৈরি হওয়া গুঞ্জনের মধ্যে এই ক্ষমতাসীন দলে নেতা বললেন, ‘চিকিৎসকরা যেভাবে বলবেন সেভাবেই হবে।’

শনিবার সাভার সফরে যাওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকরা জানতে চান বিএনপি নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে কি না।

জবাবে ঢাকার সিভিল জেলা সিভিল সার্জন কারাগারে খালেদা জিয়াকে দেখে এসেছেন জানিয়ে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘বেগম জিয়ার শারিরীক অবস্থা আগে যেমন ছিল এখনও তেমনি আছে। চিকিৎসকরা যে ভাবে বলবে খালেদা জিয়ার চিকিৎসা সে ভাবেই প্রদান করা হবে। প্রয়োজনে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে।’

শুক্রবার সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কারাগারে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তাকে বিদেশে চিকিৎসা করানোর সুযোগ দেয়ার দাবি তোলেন।

কিছুক্ষণ পর এক দলীয় কর্মসূচিতে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হবে।

দুই নেতার এই বক্তব্যের পর বিএনপি নেত্রী দেশের বাইরে চলে যাচ্ছেন কি না, এ নিয়ে নানা কথা ছড়ায়। বিএনপির কর্মী সমর্থকরাও বিষয়টি নিয়ে জানতে নানাভাবে যোগাযোগ করছেন দলের নেতাদের সঙ্গে। আর এই আলোচনার মধ্যে গুঞ্জনে কান না দেয়ার পরামর্শ এসেছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পক্ষ থেকে।

তবে বিএনপি নেত্রীর অসুস্থতা নিয়ে দলের নেতাদের বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে কাদের। বলেন, ‘বিএনপি নেতারা বর্তমানে খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে মিথ্যাচার করছেন।’

এ সময় বিএনপি নেতা মওদুদ আহমদের একটি বক্তব্যেরও প্রতিক্রিয়া জানান কাদের।

গত ২৯ মার্চ বিএনপি মহাসচিবের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জনসভা করে  এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল গলা ফুলিয়ে ফুলিয়ে মিথ্যা বলেন। আর সারাক্ষণ মিথ্যা বলায় তার গলা খারাপ হয়।

এর প্রতিক্রিয়ায় পরদিন রাজধানীতে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ফখরুলের ভোট বেড়েছে।

এ বিষয়ে কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘মওদুদ আহমেদের পরামর্শ যত কম শুনবেন ততই ভালো আপনাদের (বিএনপি) জন্য। আর মওদুদ আহমেদের পরামর্শে মামলা করেই নিজ বাড়ি হারিয়েছেন খালেদা জিয়া।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত