আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সোমবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১৩ লাখ

সোমবার থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১৩ লাখ

এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার (২ এপ্রিল) শুরু হতে যাচ্ছে। সকাল ১০টায় শুরু হবে উচ্চ মাধ্যমিকের এ পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। ১৩ মে পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছয় লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ছয় লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।

এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ ও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগীতাও কামনা করেছেন শিক্ষামন্ত্রী।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন।

দেশের মোট আট হাজার ৯৪৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। দুই হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের চেয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রও বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৯টি। পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৪৪টি।

আটটি সাধারণ বোর্ডের অধীনে ১০ লাখ ৯২ হাজার ৬০৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পাশাপাশি মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে এক লাখ ১২৭ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) তে এক লাখ ১৭ হাজার ৭৫৪ জন এবং ডিআইবিএস-এ ৯৬৯ জন পরীক্ষায় অংশ নেবেন। দেশের পাশাপাশি বিদেশের সাতটি কেন্দ্রেও ২৯৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। এর মধ্যে ১৫৯ জন ছাত্র এবং ১৪০ জন ছাত্রী।

গতবারের ন্যায় দৃষ্টি প্রতিবন্ধী, অন্য প্রতিবন্ধীদেরও, যাদের হাত নেই তারা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এরা অতিরিক্ত সময় পাবেন ২০ মিনিট। আর অটিস্টিকসহ বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবেন ৩০ মিনিট।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত