আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘রাজনীতিবিদ ও আমলাদের যোগসাজশেই দুর্নীতি হয়’

‘রাজনীতিবিদ ও আমলাদের যোগসাজশেই দুর্নীতি হয়’

রশাসনকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক করতে সবার আগে দরকার রাজনীতিবিদের সদিচ্ছা। তারা চাইলেই দুর্নীতি দমন ও প্রতিরোধ সম্ভব।

রবিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত সেমিনারে এ অভিমত দেন বক্তারা।

বক্তারা বলেন, রাজনীতিবিদ ও আমলাদের অনৈতিক যোগসাজশেই দুর্নীতি হয়। তাদের এ অনৈতিক সখ্যতা ভাঙতে পারলেই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন কোনো দেশেই হয়নি, এ দেশেও হবে না।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ‘জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা : দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সাবেক রেক্টর এ জেড এম শফিকুল আলম।

অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। আলোচনায় অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রাজনৈতিক বিশ্লেষক মিজানুর রহমান শেলী, সরকারদলীয় সাংসদ এ কে এম রহমতউল্লাহসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বক্তরা বলেন, বড় দুর্নীতিবাজদের ডেকে শুধু জিজ্ঞাসাবাদ না করে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা দুদকের উচিত। প্রশাসনের নিয়োগ-বাণিজ্য,পদায়ন ও বদলি-বাণিজ্যের লাগাম টেনে ধরতে হবে।

তারা বলেন, অনেকেই নির্বাচনে জিতে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান। নির্বাচনে জয়ের পর তাদের সম্পদের পাহাড় হয়ে যায়। হলফনামার তথ্য তুলনা করে খতিয়ে দেখলে অনেক রাঘব-বোয়ালকে ধরা যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত