আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দলের ভাবমূর্তি নষ্টে দুদকের অনুসন্ধান: বিএনপি

দলের ভাবমূর্তি নষ্টে দুদকের অনুসন্ধান: বিএনপি

দলের ভাবমূর্তি নষ্টের জন্য নেতাদের ব্যাংক হিসাব নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে বলে অভিযোগ বিএনপি’র।

বিএনপি দাবি করেছে, মিথ্যা সংবাদ করার জন্য আওয়ামী লীগ ২৫টি পোর্টাল করেছে। আওয়ামী লীগ-সমর্থিত অনলাইন পোর্টালগুলোর মনগড়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুদক এই অনুসন্ধান শুরু করেছে। এটা বিএনপি’র ভাবমূর্তি নষ্টের নীলনকশার অংশ।

ব্যাংক হিসাবে ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগে বিএনপি’র কয়েক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেসব নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, মোর্শেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, হাবিব-উন-নবী খান সোহেল, তাবিথ আউয়াল।

দুদকের অনুসন্ধানের প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ নেতারা এ নিয়ে কথা বলেন।

বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুদকের অনুসন্ধানের কঠোর সমালোচনা করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। হাইকোর্টে জামিন হওয়ার পরও নানা অজুহাতে তাঁর কারাবাসকে দীর্ঘায়িত করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। দলের মহাসচিব অসুস্থ হয়ে হাসপাতালে। এ অবস্থায় দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের বানোয়াট ও মনগড়া খবর এবং দুদকের অনুসন্ধানের ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি। দলের জ্যেষ্ঠ নেতাদের ভাবমূর্তি নষ্ট করতে এই মিথ্যা প্রতিবেদন দুদক গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করছে।’

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, খালেদা জিয়া থেকে শুরু করে দলের নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য নীলনকশার অংশ হিসেবে এই অপপ্রচার। সরকারের এই নীলনকশা বাস্তবায়িত হবে না।

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার হুকুম করেছে, যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদের বিরত রাখো, ভয় দেখাও, থামাও। আর দুদক দাবি করে, তারা স্বাধীন প্রতিষ্ঠান। অথচ তারা সরকারের হাতের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘অনলাইন পত্রিকা বা মিডিয়া আছে বলে যা খুশি তা লেখার অধিকার কারও নেই। আমাদেরও পরিবার-পরিজন আছে, আত্মীয়স্বজন আছে। দীর্ঘদিন ধরে রাজনীতি-সংগ্রাম করে এই জায়গায় এসেছি। আমি চাইব, হয় তারা ক্ষমা প্রার্থনা করবে, না হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া লাগবে।’

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে হলে তাদের এ ধরনের কাজ করতে হবে। মিথ্যা নিউজ করার জন্য আওয়ামী লীগ ২৫টি পোর্টাল করেছে। প্রতিনিয়ত তাদের যে মিথ্যাচার, তার মধ্যে এই নিউজ একটি। এটাই শেষ নয়; ভবিষ্যতে আরও অনেক নিউজ দেখা যাবে।

সরকার দুদকের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমি ব্যবসা করি, লেনদেন হতে পারে। এখানে বিভিন্ন অ্যাকাউন্ট লিখেছে, আমি সব কটি দেখিনি। এমনও দেখানো হয়েছে, যেখানে আমার কোনো অ্যাকাউন্টই নেই। সংবাদটা পুরোপুরি মনগড়া। কেন এই সংবাদের উৎপত্তি করা হলো, সেটা জনগণের বিচার করা উচিত। বলা হচ্ছে, গোয়েন্দা সংস্থার সূত্রে এই প্রতিবেদন। গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন দেশে স্বৈরাচারী সরকারেরা ব্যবহার করে।’

শেয়ার করুন

পাঠকের মতামত