আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘বাংলাদেশের মতো রাস্তা নির্মাণ পদ্ধতি দুনিয়ার কোথাও নেই’

‘বাংলাদেশের মতো রাস্তা নির্মাণ পদ্ধতি দুনিয়ার কোথাও নেই’

বাংলাদেশের মতো রাস্তা নির্মাণ পদ্ধতি দুনিয়ার কোথাও নেই। দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে এই অচল পদ্ধতি পরিবর্তনের জন্য, কিন্তু আপনারা তা শুনছেন না।  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাথে এডিপি বা বাস্তবায়নের পর্যালোচনায় পরিকল্পনামন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, আমরা রাস্তাগুলো এমনভাবে নির্মাণ করবো যেনো সড়কে একটি শিশুও মারা না যায়। কোনো ধরণের গর্ত না থাকে।

শেরেবাংলা নগরস্থ এনইসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার বাস্তাবয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ (আইএমইডি) আয়োজিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এডিপির পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএমইডি সচিব মফিজুল ইসলাম।

পরিকল্পনামন্ত্রী বলেন, চাইনিজ ঠিকাদারদের থেকে সাবধানে থাকবেন। আমি ব্যবসা করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি বলেন, রাজধানীর এই মেট্রো রেলের জন্য পুরো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? পারলে তো পুরো বাংলাদেশকে বন্ধ করে দিয়ে কাজ করবেন আপনারা। বিদেশে রাস্তার এধরণের কাজ ২৫ মিটার করে। সেটুকু শেষ হলে পরের অংশ ধরে। এতে করে জনদূর্ভোগ হয় না। তিনি বলেন, রাস্তার ৫/৬ কিলোমিটার পর পর বে নির্মান করতে হবে। বাজার, স্কুলের জন্য ফুটওভার ব্রিজ করতে হবে। আমাদের অবহেলার কারনে যেন একটি বাচ্চাও মারা না যায়। তিনি বলেন, ১শ' থেকে ২শ কোটি টাকার প্রকল্প যেন প্রকল্প ঋণে নেয়া না হয়। হাজার কোটি টাকার এবং দীর্ঘমেয়াদী প্রকল্প পিএতে নিতে হবে। যাতে করে কাজ বাধাগ্রস্থ হবে না।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালকরা জানান, দাতা সংস্থার সময়ক্ষেপণের কারনে পিএ’র টাকা অপব্যয়িত থেকে যাচ্ছে। প্রকল্পের চারটি প্যাকেজের তিনটি চায়না কোম্পানি। তারা যে প্রোফাইল দেখিয়েছিল বাস্তবে তা না। পিডি সাসেক বলেন, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করতে পারবে না। টাকা এডিবির ঋন। এডিবির দেরিতে কনকারেন্স করার জন্য। এটা উপযোজন করতে চায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত