আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের নিজ দেশে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তো। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মিয়ানমারের যেস্থানে মুসলিম রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ হয়েছে, সেখান থেকে পালিয়ে যাওয়াদের তিনি স্বেচ্ছায় আশ্রয় দিবেন। এই কাজে তাকে ইউরোপ সাহায্য করবে। খবর: সাউথ চায়না মনিটরিং।

জাতিসংঘের মানবাধিকার গ্রুপ বলছে, গতবছরের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ ছাড়াও পশ্চিমা দেশগুলোর ভাষ্যে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ‘জাতিগত নিধন’ চালিয়েছে। যদিও মিয়ানমার সব সময় তা অস্বীকার করে বলছে, ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে তারা আইনগতভাবেই অভিযান চালিয়েছে।

প্রেসিডেন্টের বাসভবনে কৃষক ও কৃষি কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে রদ্রিগো দুতের্তো রোহিঙ্গা ইস্যু ছাড়াও মাদকের বিরুদ্ধে তার যুদ্ধ এবং তা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত প্রসঙ্গে কথা বলেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি রোহিঙ্গাদের দুর্দশা তুলে ধরে আপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘আমি সত্যিই তাদের (রোহিঙ্গা) জন্য দুঃখবোধ করি। আমি শরণার্থী রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী। আমি তাদের সহায়তা করতে চাই। আমরা তাদেরকে ইউরোপোর থেকে আলাদা করতে চাই না।’

এ সময় রদ্রিগো দুতের্তো মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অক্ষমতাকেও দায়ী করেন।

তিনি বলেন, ‘তারা (আন্তর্জাতিক সম্প্রদায়) রোহিঙ্গা সংকটের সমাধান চায় না। তাদের এই অবস্থানকেও আমি গণহত্যাই বলব।’

তবে মিয়ানমার সরকারের মুখপাত্র জো হোতায় রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে বলে ফিলিপাইন প্রেসিডেন্টের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘রদ্রিগো দুতের্তোর বক্তব্য কখনোই সঠিক পরিস্থিতির প্রতিফলন করে না।’

জো হোতায় বলেন, ‘তিনি (দুতের্তো) মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানেন না। সব সময়ই বিভিন্ন বিষয়ে তিনি ভারসাম্যহীন বক্তব্য দেন। এটিও তেমনই একটি বক্তব্যমাত্র।’

ফিলিপাইন প্রেসিডেন্টের বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। পরে প্রেসিডেন্ট অফিস থেকেও লিখিত বক্তব্য সংবাদমাধ্যমে পাঠানো হয়।

ফিলিপাইন এবং মিয়ানমার উভয়েই আসিয়ানের সদস্য। দীর্ঘদিন ধরেই দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে কড়া সমালোচনা করে আসছে।

রদ্রিগো দুতের্তো বিভিন্ন দেশে গিয়েও মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির নাম না নিয়ে রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে তার ভূমিকার কড়া সমালোচনা করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত