আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে খালেদা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খলেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দুই ঘণ্টা হাসপাতালে থাকার পর পৌনে ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়।

এর আগে বেলা দেড়টার দিকে তাকে নিয়ে পুলিশ কারাগারের উদ্দেশে রওনা হয়।

খালেদা জিয়াকে পাহারা দিয়ে আসা ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকেদর বলেন, আমাদের দায়িত্ব ছিল উনাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়া। স্বাস্থ্য পরীক্ষার পর উনাকে পুনরায় কারাগারে পৌঁছে দিতে হবে, আমার কাছে এটুকু তথ্য রয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে তাকে একটি কালো গাড়িতে করে হাসপাতালে নেওয়ার জন্য কারাগার থেকে গাড়িবহর বের হয়। পরে সাড়ে ১১টার দিকে তিনি বিএসএমএমইউতে পৌঁছান।

পরে গাড়ি থেকে নেমে খালেদা জিয়া কিছুটা হেঁটে গিয়ে লিফটে ওঠেন। পরে পরীক্ষা-নিরীক্ষার সময়টাতে খালেদা জিয়া কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে অবস্থান করেন।মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়ার রক্তের নমুনা নেওয়া হয়। কেবিন ব্লকের প্যথলজি বিভাগে রক্ত পরীক্ষা করা হয়। একই সঙ্গে তার এক্সরেও করা হয়েছে। কেবিন ব্লকের পাশে রেডিওলজি ও ইমেজিং বিভাগে নিয়ে তার এক্সরে করানো হয়।

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময় মেডিকেল বোর্ডের সদস্য ও খালেদা জিয়ার কয়েকজন ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন। ব্যক্তিগত চিকিৎসকদের মধ্যে নিউরো মেডিসিনের ওয়াহিদুজ্জামান এবং মেডিসিনের এফ এম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমান। কয়েক ঘণ্টা বিএসএমএমইউ’তে অপেক্ষা করার পরও পুলিশ তাদের খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দেয়নি। পুলিশ জানিয়েছে, কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খালেদা জিয়ার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়ার সুযোগ নেই।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত