আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সরকারের আশ্বাস প্রত্যাখ্যান, জ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে

সরকারের আশ্বাস প্রত্যাখ্যান, জ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে

সোমবার বিকেলে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী প্রতিনিধিদের। সেখানে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে আন্দোলন স্থগিতের সঙ্গে একমত না হয়ে সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যের অবস্থান থেকে মাইকে বলেন, সব শিক্ষার্থী আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। এ কারণে আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।

সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে হাজারো শিক্ষার্থী জড়ো হচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কৌশলে আন্দোলন বন্ধ করার কোনো চক্রান্ত তারা মেনে নেবে না।

আন্দোলন স্থগিতের ঘোষণার পর পরই ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পাসে অবস্থান নেয়া আন্দোলনকারীরা। বিভিন্ন হল থেকে নতুন করে তারা জড়ো হতে শুরু করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়কে লাঠি-সোটা নিয়ে মিছিল করছেন শতশত শিক্ষার্থী।

আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ‘মানিনা- মানবো না’ মুহুর্মূহু স্লোগানে পুরো ক্যাম্পাস মুখর হয়ে উঠছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারফরমেন্স স্টাডিজ বিভাগের রাগীব নাঈম বলেন, সত্যিকার অর্থে সরকারের কোনো ইচ্ছে নেই কোটা সংস্কার করার। তাদের যদি সত্যি ইচ্ছে থাকতো কোটা সংস্কার করার, তাহলে তারা আজকেই ফাইনাল ঘোষণা করতো। একমাসের সময় তারা নিত না।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাশফিয়া হাসান বলেন, সরকার আমাদের সঙ্গে টালবাহানা শুরু করেছে। মুক্তিযোদ্ধাদের পরিবারই যদি সব সরকারি চাকরি পেয়ে যায়, তাহলে এই দেশে আমাদের জন্ম নেয়াই সবচেয়ে বড় ভুল। একমাস পর কিছুই হবে না। তখন তারা এই বিষয় ভুলে যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত