আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক, তিস্তার ইস্যু সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ

পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক, তিস্তার ইস্যু সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন ইস্যু সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখলে সোমবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন ইস্যু সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখলে সোমবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনেক সমস্যারই সমাধান করেছি, এখন একটি সমস্যাই সমাধানের বাকি, সেটা হচ্ছে তিস্তা সমস্যা।’

সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের পররাষ্ট্রসচিবের সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তাঁর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

গোখলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে করা সব অঙ্গীকার বাস্তবায়ন করতে চান। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে চলমান সব প্রকল্প পর্যবেক্ষণ করছি।’
রোহিঙ্গা ইস্যুর বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশ থেকে তাদের সব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত মিয়ানমারকে ক্রমাগত আহ্বান জানিয়ে আসছে। তিনি বলেন, ‘প্রায় ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান সংকট সম্পর্কে আমরা অবগত রয়েছি।’
গোখলে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী এবং পুরো ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের জন্য সম্ভাব্য সবকিছুই করবে।’ তিনি বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের, বিশেষ করে নারী ও শিশুদের জন্য ফিল্ড হসপিটাল স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত