আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কারে সরকারের প্রতি ঢাবি শিক্ষক সমিতির আহ্বান

কোটা সংস্কারে সরকারের প্রতি ঢাবি শিক্ষক সমিতির আহ্বান

সংবিধানের আলোকে কোটা সংস্কারের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার বিকেল ৪টায় ঢাবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় মধ্যরাতে ঢাবি উপাচার্য ভবনে হামলা, ভাঙচুর এবং সপরিবারে উপাচার্যকে হত্যার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

এছাড়া যেসব শিক্ষার্থী কোটা সংস্কারের আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় সুচিকিৎসার ব্যবস্থার দাবিও জানানো হয়।

এ সময় তিন দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। কর্মসূচির মধ্যে আছে- মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে মানবন্ধন। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সিনেট ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন। বুধবার ঢাবি পরিবারের সব সদস্য, দেশের সব গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসমূহের সদস্যদের উপাচার্য ভবনে সংঘটিত তাণ্ডবলীলা প্রত্যক্ষ করার ব্যবস্থা গ্রহণ।

১২ এপ্রিল দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত অফিসসমূহে এক ঘণ্টার কর্মবিরতি এবং শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে শ্রেণিকক্ষে উপাচার্য ভবনে তাণ্ডবলীলার ভয়াবহতা বর্ণনা করবেন।

সভায় ভিসি ভবনসহ প্রশাসনিক এবং আবাসিক এলাকাসমূহের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত