আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শেয়ারবাজারের বহুমুখী কোম্পানিগুলো ব্যয় দেখিয়ে বিদেশে অর্থপাচার করছে

শেয়ারবাজারের বহুমুখী কোম্পানিগুলো ব্যয় দেখিয়ে বিদেশে অর্থপাচার করছে

শেয়ারবাজারে তালিকাভূক্ত বহুমুখী কোম্পানিগুলো নানা ধরনের ব্যয় ও ফি দেখিয়ে বিদেশে অর্থপাচার করছে বলে দাবি করেছেন শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ড. আবু আহমেদ।

মঙ্গলবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এ দাবি করেন ড. আবু আহমেদ।

প্রাক-বাজেট আলোচনা সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও কর পরামর্শ সেবাবিষয়ক আন্তর্জাতিক পেশাজীবী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারসের (পিডব্লিউসি) নেতারা বাজেট প্রস্তাবনা পেশ করেন।

ড. আবু আহমেদ বলেন, শেয়ারবাজারে তালিকাভূক্ত বহুমুখী কোম্পানিগুলো নানা ধরনের ব্যয় ও ফি দেখিয়ে বিদেশে অর্থপাচার করছে। এগুলো বৈধ না অবৈধ পথে যাচ্ছে সে বিষয়ে পরিষ্কার কোনো দিকনির্দেশনা নেই। তাই এ অর্থ বৈধ পথে যাচ্ছে কি না সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার।

তিনি আরো বলেন, বহুমুখী কোম্পানি নামমাত্র শেয়ার শেয়ারবাজারে ছাড়ছে। আবার এ কোম্পানিগুলো ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে অর্থ কেটে নিচ্ছে। একই সঙ্গে লাইসেন্সসহ বিভিন্ন ফি দেখিয়েও অর্থ কেটে রাখছে এমন অভিযোগ রয়েছে। এগুলো কেটে রাখা কতটুকু বিধি মোতাবেক হচ্ছে, সেটি অনেকের অজানা। এ বিষয়গুলো আরো পরিষ্কার হওয়া উচিৎ। কারণ, শেয়ারবাজার খুব স্পর্শকাতর জায়গা। যেকোনো বিষয়ে একটি প্রভাব বাজারে পরে। বাজারের স্বার্থে এ বিষয়গুলোতে স্বচ্ছতা জরুরি হয়ে পড়েছে। তাই বাজারের উন্নয়নে এ কেটে রাখা অর্থ বৈধ না অবৈধ পথে যাচ্ছে সে বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।

আবু আহমেদ বলেন, দিন দিন শেয়ারবাজারের মূলধন বাড়ছে। অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। শেয়ারবাজারকে আরো শক্তিশালী করার জরুরি। তাই অর্থনীতিতে শেয়ারবাজারের প্রভাব আরো বাড়াতে জাতীয় বাজেটে এর একটি খাত থাকা জরুরি বলে মনে করছি। পাশাপাশি বড় বড় ও ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে বিশেষ ব্যবস্থা নেওয়াসহ তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ৫ শতাংশ কমানো দরকার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া।

মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার কমানোর ব্যাপারে সরকার থেকে চাপ রয়েছে। শেয়ারবাজারকে আরো বেগবান করতে বাজেটে বিশেষ বিবেচনা পাবে। একই সঙ্গে অর্থ বৈধভাবে কাটছে কি না বা কোনো বিধি মোতাবেক হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত