আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নেপালে বিমান দুর্ঘটনা : হাসপাতাল থেকে বাড়ি গেলেন এ্যানী

নেপালে বিমান দুর্ঘটনা : হাসপাতাল থেকে বাড়ি গেলেন এ্যানী

নেপালে ইউএস-বাংলার প্লেন বিধ্বস্তের ঘটনায় আহত আলীমুন নাহার এ্যানীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে এ্যানিকে। এ সময় এ্যানির মা-বাবা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, এ্যানীকে আমরা ছাড়পত্র দিয়েছি। ও বাড়ি যাচ্ছে। ওকে বলে দিয়েছি কোনও অসুবিধা হলেই চলে আসবে।

তিনি আরও বলেন, এ্যানী এখন ভালো আছে। বাড়ি গেলে হয়তো ভালো লাগবে। তার শারীরিক অবস্থা ভালো। তার মানসিক অবস্থা খারাপ হতেই পারে। কারণ তার স্বামী-সন্তান মারা গেছে।

এদিকে এ্যানী গণমাধ্যমকে জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি দুই জায়গাতেই থাকবেন।

এ সময় এ্যানি মা-বাবা, মেয়ের জন্য দোয়া চান। বলেন, মেয়েটার কম বয়সেই বিয়ে দিয়েছিলাম। এখন এ্যানির বয়স ২২ বছর। গাজীপুরের একটি কলেজে সমাজবিজ্ঞানে অনার্স পড়ছেন এ্যানি। আমরা এ্যানির শ্বশুর বাড়ি গাজীপুরের শ্রীপুরে কিছুক্ষণ থেকে আমাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল চলে যাব।

উল্লেখ্য, ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটে নেপাল ভ্রমণে যাচ্ছিলেন এ্যানী ও তার স্বামী ফারুক আহমেদ প্রিয়ক ও সন্তান প্রিয়ন্ময়ী। দুর্ঘটনায় নিহত হন এ্যানীর স্বামী প্রিয়ক ও সন্তান প্রিয়ন্ময়ী। আহত অবস্থায় নেপাল থেকে ১৬ মার্চ এ্যানিকে দেশে এনে ভর্তি করা হয় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে।
ইউএস-বাংলার এ ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে চার জন ক্রুসহ মোট যাত্রী ছিলেন ৭১ জন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত