আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়লো ঢাকা সিটি করপোরেশন

পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়লো ঢাকা সিটি করপোরেশন

পূর্বের রেকর্ডের তিন গুণ মানুষ নিয়ে পরিচ্ছন্নতায় বিশ্ব রেকর্ড গড়লো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ১৫ হাজার ৩১৩ জন নগরবাসীকে সাথে নিয়ে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে বিগত সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার ইতিহাস রচনা করেছে ডিএসসিসি। শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই রেকর্ড গড়া হয়। গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ১ মিনিট ঝাড়ু দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়।

ডিএসসিসি আয়োজিত প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচির এই রেকর্ড উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

'মন সুন্দর যার সে রাখে দেশ পরিষ্কার' এমন স্লোগানে গিনেস বুকে নতুন রেকর্ডের লক্ষ্যে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় এই কর্মসূচি। সব কিছু ঠিক থাকলে গিনেস বুকে পরিচ্ছন্নতার তালিকায় ডিএসসিসির নাম আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডিএসসিসি আয়োজিত এই কর্মসূচিতে নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার সকাল ৮টা থেকেই নগরভবনের সামনে লোকজনের সমাগম হতে থাকে।

সকাল থেকে প্রবেশের একটা গেটে গণনা করা হয়। তবে বের হবার প্রতিটি পথে গণনা মেশিন ছিল। ১০টি টিম এই গণনার কাজ করে। এ ছাড়া অডিট টিমে ছিলেন ৫০ জন। অডিট টিমের নেতৃত্ব দিয়েছেন পিনাকী দাশ। তিনি জানিয়েছেন, ১৫ হাজার ৩১৩ জন প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আতশবাজি ও গানের মধ্য দিয়ে এই রেকর্ড গড়া হয়। এর আগে ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরের মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে।

ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’নামে এ প্রচার অভিযান কর্মসূচিতে সহায়তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কর্মসূচিতে জাতীয় স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ফায়ার সার্ভিস, নৃত্যশিল্পী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা-প্রতিষ্ঠান থেকে লোকজন অংশ নিয়েছে।

এদিকে, জীবন ব্যবস্থায় পরিচ্ছন্নতা আনায় নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, এই রেকর্ডের মধ্য দিয়ে বিশ্বের কাছে প্রমাণ করেছি, ঢাকাবাসী পরিষ্কার নাগরিক।

রেকর্ড গড়ার ঝাড়ু সবাইকে বাসায় নিয়ে ইতিহাসের স্বাক্ষী হিসেবে তুলে রাখার অনুরোধও জানান মেয়র খোকন।

অন্যাদের পাশাপাশি কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সানজিদা খানম, প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা, চিত্র নায়ক রিয়াজ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাবিদুল হক প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত