আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘ব্যাংকে সীমাহীন লুটপাট চলছে’

‘ব্যাংকে সীমাহীন লুটপাট চলছে’

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ব্যাংকে সীমাহীন লুটপাট চলছে। একটি চক্র হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছে। তারা এই অর্থ বিদেশে পাচার করছে। টাকা নিয়েই মেরে দিচ্ছে। পুরো ব্যাংকিং খাত ধ্বংসে নেমেছে তারা। ব্যাংকে এখন পরিবারতন্ত্র জেঁকে বসেছে। এর অবসান জরুরি।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অর্থমন্ত্রী একজন বিজ্ঞ ব্যক্তি। তার মতো ব্যক্তি থাকতে ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে তা মেনে নেয়া যায় না। আমি আশা করব তিনি ব্যাংক রক্ষা করবেন। খেলাপি ঋণ আদায় করবেন। প্রয়োজনীয় সংস্কার করবেন।

রওশন এরশাদ বলেন, মানুষ এখন ব্যাংকে টাকা রাখতে ভরসা পায় না। শেয়ারবাজারে বিনিয়োগ করে মানুষ পথে বসেছে। ব্যাংকে টাকা রেখেও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। কী সরকারি ব্যাংক, কী বেসরকারি ব্যাংক সর্বত্র লুটপাট চলছে। সর্বত্র নৈরাজ্য চলছে। বড় বড় খেলাপিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। চুনোপুটিদের ধরা হচ্ছে। এই যদি হয় অবস্থা তাহলে মানুষ কোথায় যাবে। মানুষের আমানত যাতে কেউ খেয়ানত করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, শিক্ষাব্যবস্থায়ও ধস নেমেছে। প্রতিনিয়ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলব, আর যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, তিনি সেই উদ্যোগ নেবেন।

যানজট নিরসনে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুটপাতের রাস্তাও বেদখল হয়ে যাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। ফুটপাত মানুষের হাঁটার জন্য উন্মুক্ত রাখতে হবে।

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে রওশন এরশাদ বলেন, সর্বত্র ভেজাল। এই ভেজাল রোধ করতে হবে।

নারী ও শিশুর ওপর সহিংসতার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুর ওপর নির্যাতন চলছে। এর অবসানে কঠোর আইন করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত