আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বর্ষবরণে কালবৈশাখী

বর্ষবরণে কালবৈশাখী

বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণে হানা দিয়েছে কালবৈশাখী। নববর্ষের আনন্দ অনেকটা ম্লান করে দিয়েছে ঝড়োবৃষ্টি।

সকাল থেকে রোদেলা আবহাওয়া থাকলেও বিকাল চারটার পর আকাশ ঢেকে যায় কালো মেঘে। এক সময় শুরু হয় ভারী বৃষ্টি, সঙ্গে ঝড়োহাওয়া। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। 

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় পয়লা বৈশাখে ঘুরতে এসে বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। রাজধানীর রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকালে মানুষের ঢল নামে। বৃষ্টি শুরু হলে তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে আশ্রয় নেন।

সপরিবারে পয়লা বৈশাখে ঘুরতে এসেছেন ব্যবসায়ী আসলাম রহমান। বৃষ্টিতে চারুকলায় আশ্রয় নিয়েছেন তিনি। আসলাম বলেন, ‘বছরে প্রথম বৃষ্টি, সারাদিন ভালো গেল। ভালো আকাশ দেখে বের হলাম, আর বৃষ্টি শুরু হলো। নববর্ষের আনন্দটাই মাটি হয়ে গেল।’

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, ‘এখন প্রি মুনসুন টাইম চলছে। যেকোনো সময় কালবৈশাখী শুরু হতে পারে। আজকে হঠাৎ কিশোরগঞ্জে সেলফ ডেভেলপ হয়, ওটাই নারায়ণগঞ্জের ওপর দিয়ে ঢাকায় বৃষ্টি ঝাড়ছে। এটা স্বাভাবিক অবস্থা, এ সময় এমনটা হতে পারে।’

সকালেও দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও ঝড় হওয়ার খবর পাওয়া গেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত