আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৯ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক চাক‌রিপ্রার্থী

৯ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক চাক‌রিপ্রার্থী

বিশ্ববিদ্যাল‌য়ের ভি‌সি‌কে ঘুষ দি‌তে গি‌য়ে আটক হ‌য়ে‌ছেন চাক‌রিপ্রার্থী এক যুবক। এ সময় ৯ লাখ টাকার ব্যাগসহ তা‌কে আটক করা হয়। রোববার সকা‌লে ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ে‌র (ঢা‌বি) কলাভব‌নে এ ঘটনা ঘ‌টে।

অভিযুক্ত ইলিয়াস হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র। তার বাড়ি পাবনা জেলার সুজানগর থানার মধ্যপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে।

জানা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যাল‌য়ের ভি‌সি ও ঢা‌বির বাংলা বিভা‌গের অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ‌কে কলাভব‌নের অফিস ক‌ক্ষে এসে ঘুষ দেয়ার চেষ্টা ক‌রেন ওই যুবক। এ সময় তা‌কে ধ‌রে থানায় সোপর্দ করা হয়।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে চাকরির জন্য ঘুষ দিতে চান ইলিয়াস হোসেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য সার্কুলার দেয়া হলে ইলিয়াস তিনটি ‘অফিসার পদে’ আবেদন করেন। সেখানে তার নিয়োগ নিশ্চিত করতে এই ঘুষ দেয়ার চেষ্টা করেন।

বিশ্ববিদ্যালযের সহকারী প্রক্টর মো. আবদুর রহিম জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির টেবিলে ৯ লাখ টাকার একটি ব্যাগ রেখে পালিয়ে যেতে চায় অভিযুক্ত ইলিয়াস। খবর পেয়ে কলা ভবনের গেটের দারোয়ানেরা গেট বন্ধ করে ওই যুবককে ধরে ফেলে। ব্যাগ চেক করে ৯ লাখ টাকা পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল টিমের মাধমে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিষয়টি আমি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে অবহিত হয়েছি। যেহেতু বিষয়টি অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট তাই আমরা অভিযুক্ত ব্যক্তিকে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে জানার জন্য শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি থানার বাইরে আছি। বিষয়টি আমার কনসার্নে নেই।

এসআই পুলিশ সাহেব আলী জানান, আটক ব্যক্তি শাহবাগ থানায় আছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষ‌য়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভি‌সি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, একটা ছেলে আমাকে ঘুষ দিতে আসছিল। পরে ছাত্রদের সহায়তায় তাকে আটক করে থানায় দেয়া হয়। এখন বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর সবকিছু জানা যাবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত