আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এশাকে জুতার মালা পরানোর ঘটনায় ২৪ ছাত্রলীগ নেত্রী স্থায়ী বহিষ্কার

এশাকে জুতার মালা পরানোর ঘটনায় ২৪ ছাত্রলীগ নেত্রী স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নেত্রীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে৷ সোমবার (১৬ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

বহিষ্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন৷ তিনি বলেন, ‘কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত নেত্রীরা হলো কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানম, সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, সহ-সভাপতি মিরা, সাংগঠনিক সম্পাদক জান্নাতি আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের শারমিন আক্তার, চারুকলা অনুষদ ছাত্রলীগের উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশা, সুদীপ্তা মণ্ডল, অনামিকা দাশ, নাট্যকলা বিভাগ ছাত্রলীগের লিজা, মিথিলা নুসরাত চৈতী; সঙ্গীত বিভাগ ছাত্রলীগের সোনম সীথি, প্রিয়াংকা, প্রভা; নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের শারমিন সুলতানা, উর্দু বিভাগ ছাত্রলীগের মিতু, ভূ-তত্ত্ব বিভাগ ছাত্রলীগের শিলা, জাকিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের মনিরা ও রুনা; শান্তি ও সংঘর্ষ বিভাগ ছাত্রলীগের জুঁই, বাংলা বিভাগ ছাত্রলীগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগ ছাত্রলীগের তাজ৷

গত মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে মোর্শেদা খানম নামের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে ওঠে।  এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে৷ এক পর্যায়ে হল সভাপতি এশাকে ছাত্রীরা জুতার মালা গোলায় দেওয়ার অভিযোগ পাওয়া যায়৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নেত্রীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত