আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাসের চাপায় হাত হারানো রাজীব না ফেরার দেশে

বাসের চাপায় হাত হারানো রাজীব না ফেরার দেশে

ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও হাইকোর্টের রুলের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি রাজীব হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ী বাসের মালিকপক্ষ।

১৬ এপ্রিল, সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তিতুমীর কলেজের ছাত্র রাজীবের। ৩ এপ্রিল, রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুটি বাসের রেষারেষির কারণে ডান হাতের কব্জি হারিয়েছিলেন। পরদিন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে আদেশ দেন।

আদেশে আদালত বলে, ক্ষতিগ্রস্ত রাজীবের চিকিৎসা করাতে সকল খরচ দেবে বিআরটিসি ও স্বজন পরিবহনের মালিকপক্ষ। আদালত রাজীবের ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দিতে রুল জারি করেন। হাইকোর্টের এই রুলের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে এখনো যোগাযোগ করেনি বাসের মালিকপক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় আনন্দ বলেন, ‘রাজীব হোসেনকে ১ কোটি টাকা ক্ষতিপুরণের রুলের শুনানি হবে। আদালত চূড়ান্ত শুনানি করে রায় ঘোষণা করবেন। সে পর্যন্ত আমাদের সকলেরই অপেক্ষা করতে হবে।’

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ‘বাস মালিকরা এখনো আমার সঙ্গে এ মামলার ব্যাপারে কথা বলেননি, যোগাযোগও করেননি। হয়তো বলবেন। এখানে সরকারি বাস হলো বিআরটিসি, স্বজন পরিবহন হলো ব্যক্তি মালিকানার বাস। স্বজন পরিবহন আলাদাভাবে আইনজীবী নিয়োগ করতে পারে।’

অরবিন্দ কুমার রায় আরও বলেন, ‘তারা (বিআরটিসি) কবে নাগাদ আমাদের কাছে আসবেন সে বিষয়ে কোনো যোগাযোগ হয়নি।’

এদিকে মৃত রাজীবের পক্ষে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট মামলা চালানোর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ১৭ এপ্রিল, মঙ্গলবার দুপুর ১টায় এ কথা নিশ্চিত করেন এই আইনজীবী।

এই আইনজীবী বলেন, ‘রাজীবের মৃত্যু অপ্রত্যাশিত ছিলো। তার মৃত্যুতে আমি ব্যথিত, শোকাহত। রাজীব বেঁচে থাকা অবস্থায় তার হাত কাটার ঘটনায় (অঙ্গহানি) জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আমি হাইকোর্টে রিট করেছিলাম। শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন।’

রুহুল কুদ্দস কাজল বলেন, ‘একজন মানুষের জীবন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। রাজীব মারা যাবে বিশ্বাস হচ্ছিলো না। সকালে শুনলাম রাজীব আর নেই। এ খবর শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি আদালতে রাজীবসহ এ যাবত যারাই সড়ক দুর্ঘটনায় আহত, নিহত হয়েছেন, তাদের সকলের জন্য নির্দেশনা চেয়ে শুনানি করবো।’

এই আইনজীবী আরও বলেন, ‘সাধারণ মানুষ যেন রাস্তা থেকে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য  নির্দেশনা চেয়ে আদালতে আইনি যুক্তি তুলে ধরবো। জীবন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আদালতে রাজীবের জীবনের রেফারেন্স দিয়ে বলবো, যারা রাস্তায় যানবাহনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়ার।’

গত ৩ এপ্রিল বিআরটিসি বাসে রাজীব দাঁড়িয়ে যাচ্ছিলেন এবং তার ডান হাতটি সামান্য বাইরে ছিল। পেছনে থেকে হঠাৎ করে আসা স্বজন পরিবহনের একটি গাড়ি বিআরটিসি বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের হাত চাপা পড়ে। এতে তার ডান হাতের কবজির উপর থেকে কেটে যায়। মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি মস্তিষ্কেও আঘাত পান তিনি।

আহত রাজীবকে দ্রুত শমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে রাজীবের অবস্থার অবনতি হলে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত কয়েকদিন তার অবস্থার অবনতি হচ্ছিল। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরাও রাজীবের খারাপ অবস্থার কথা জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন গত ১০ এপ্রিল সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজীবের সর্বশেষ সিটিস্ক্যান রিপোর্ট খুবই উদ্বেগজনক। তিনি জানান, গ্লাসগো কমা স্কেল (জিসিএস) ১৪ থেকে ১৫ হলে মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করে বলে ধরে নেওয়া হয়। ৮ থেকে ৯ হলে বুঝতে হবে রোগীর অবস্থা সংকটজনক। রাজীবের জিসিএস লেভেল এখন ৩।’

রাজীবের অবস্থা বর্ণনা করতে গিয়ে সেদিন কান্না সংবরণ করেন এই চিকিৎসক। ছোটবেলায় বাবা-মা হারানো রাজিব বড় হয়েছেন তার খালার কাছে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ এপ্রিল সোমবার রাতে ঢাকা মেডিকেলের আইসিইউ’তে মারা যান রাজীব হোসেন।

এদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট বিআরটিসির বাসচালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের চালক খোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ এপ্রিল সোমবার আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত ৪ এপ্রিল, বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রাজীবের চিকিৎসার সমস্ত ব্যয় বহনের জন্য বিআরটিসি কর্তৃপক্ষ ও স্বজন পরিবহনের মালিককে নির্দেশ দেন।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক(আইজি), ডিএমপি কমিশনার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান, বাস (স্বজন) পরিবহনের মালিকসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত