আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কার আন্দোলন: ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে ক্লাস-পরীক্ষা বর্জন

কোটা সংস্কার আন্দোলন: ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে ক্লাস-পরীক্ষা বর্জন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তা না হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে বলে হুমকি দিয়েছে সংগঠনটি।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ হুমকি দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর।

তিনি বলেন, ‘আমরা সবাই আমাদের জীবননাশের শঙ্কায় আছি। আমাদের আহ্বায়ককেও ভয় দেখানো হচ্ছে। যার কারণে সে আজকের সংবাদ সম্মেলনে আসেনি।’

নূরুল হক নূর বলেন, অজ্ঞাতনামা মামলায় যে কাউকে হয়রানি করা যায়, তাই আমরা এটি প্রত্যাহার চাচ্ছি। একাত্তর, এটিএনসহ বিভিন্ন টিভির ফুটেজ দেখে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা দিন।

তিনি আরো বলেন, সংবাদমাধ্যমের খবর ও ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীর তথ্য নিয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। কিন্তু শিক্ষার্থীদের ওপর কোনো অজ্ঞাতনামা মামলা রাখা যাবে না। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে আসা দোষীদের জিজ্ঞেস করলে সহজেই অপরাধীরা ধরা পড়বে।

তিনি বলেন, অধিকতর তদন্ত ও সহায়তার স্বার্থে আমরা ঢাবি প্রশাসন ও পুলিশকে আরো সাত দিন সময় দিয়ে দোষীদের খুঁজে বের করে অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার চাচ্ছি। অন্যথায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য ছাত্রসমাজ বর্জন করবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও নেতৃত্বদানকারীদের নানা রকম ভয়-ভীতি দেখানো হচ্ছে। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। তাই আন্দোলনে নেতৃত্বদানকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষককে অনুরোধ করছি।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা অতি দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করে তা বাস্তবায়নের দাবি জানান।

এক প্রশ্নের জবাবে নূরুল হক নুর বলেন, একটি মহলের ফেসবুক গুজবে কান দেবেন না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত